বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

এমারসন আবারও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বিরোধীদের প্রত্যাখ্যান

এমারসন আবারও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বিরোধীদের প্রত্যাখ্যান

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গগাওয়া আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় এমারসনকে বিজয়ী ঘোষণা করে। প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার।

নির্বাচন কমিশন জানায়, প্রধান বিরোধী দল সিটিজেনস কোয়ালিশন ফর চেঞ্জ (সিসিসি) পার্টির নেতা নেলসন চামিসা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। বিরোধীরা ভোটের এ ফলকে মেনে নিতে অস্বীকার করেছে। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষকরাও তাৎক্ষণিকভাবে ভোটের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন।

২০১৭ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিম্বাবুয়েতে রবার্ট মুগাবের দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর ক্ষমতায় আসেন এমারসন। নিজের দ্বিতীয় মেয়াদের লড়াইয়ের জন্য তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবেন, এমনটা প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু ভোটের পর পর্যবেক্ষকরা বলছেন, ক্ষমতাসীন দল জানু-পিএফের পক্ষে নির্লজ্জ পক্ষপাত করা হয়েছে। চার দশকের বেশি সময় ধরে দলটি জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছে। ২০১৮ সালের নির্বাচনেও সামান্য ব্যবধানেই চামিসা পরাজিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১০

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১১

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১২

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৩

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৪

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১৫

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১৬

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৭

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৮

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১৯

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

২০
X