কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

তিন দাবিতে ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
তিন দাবিতে ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আজ ফের ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর আগে, নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

আলোচনা শেষে নেতাকর্মীদের উদ্দেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের কাছে তিনটি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন সেই বক্তব্য শুনেছে। বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজকের মতো অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় আগামীকাল বেলা ১১টায় আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হবে। এরপর যদি কোনো ষড়যন্ত্র ও মব তৈরি করা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না।

তিনি বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মব সৃষ্টি করেছে। তারা বলেছে ছাত্রদল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মব তৈরি করা হয়েছে। বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা এগুলো বিবেচনা করবে, এমনটাই প্রত্যাশা।

এর আগে, রোববার বেলা ১১টা থেকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটির কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X