সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

কিশোরগঞ্জের ভৈরবে গণভোট উদ্বুদ্ধকরণ সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবে গণভোট উদ্বুদ্ধকরণ সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন শঙ্কামুক্ত ও সুষ্ঠু করার জন্য প্রচেষ্টা চলছে। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে ভোটে অংশ নিতে পারেন তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত সরকারের আমলে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি, এবার তারা সাধারণ ভোটের পাশাপাশি গণভোটেও অংশ নেবেন। এই ভোট বাংলাদেশকে একশ বছর এগিয়ে নিয়ে যাবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে গণভোট উদ্বুদ্ধকরণ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। কারণ, গণভোট বিষয়ে ভোটের গাড়ি ও সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন্নাহার শাম্মির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার জুনায়েদ বিন মর্তুজা, সহকারী পুলিশ সুপার মো. ফায়জুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X