বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০১:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

২০৫০ সালের মধ্যে পেট্রোল-ডিজেলশূন্য হবে সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড। ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ড। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের মানুষ পরিবেশ বাঁচাতে নতুন জলবায়ু বিলের পক্ষে রায় দিয়েছেন। এ বিলে ২০৫০ সালের মধ্যে দেশটিতে পেট্রোল-ডিজেলের ব্যবহার পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে। অর্থাৎ এ সময়ের মধ্যে দেশটি কার্বন নিঃসরণশূন্য করবে। তখন দেশটি পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ওপর নির্ভরশীল হবে। খবর ডয়চে ভেলের। তাপমাত্রা বাড়ার কারণে সুইজারল্যান্ডে আল্পস হিমবাহের বরফ গলছে। পরিবেশগত বিপর্যয় রোধে দেশটি প্রস্তাবিত একটি বিল নিয়ে গণভোটের আয়োজন করে। এতে ৫৯ দশমিক ১ শতাংশ মানুষ বিলের পক্ষে রায় দিয়েছে। ডানপন্থি সুইস পিপলস পার্টি ছাড়া বাকি সব রাজনৈতিক দল বিলের পক্ষে ছিল।

দেশটিতে বর্তমানে জ্বালানি হিসেবে ব্যবহার করা তেল ও গ্যাসের প্রায় পুরোটাই আমদানি করতে হয়। এর বেশিরভাগই আসে রাশিয়া থেকে। বিলে তেল ও গ্যাসের বদলে বিকল্প শক্তির পথে হাঁটার কথা বলেছে সুইজারল্যান্ড। সে জন্য আগামী এক দশকে ২০০ কোটি সুইস ফ্রাঁ ব্যয় করা হবে। পুরোপুরি গ্রিন এনার্জির দিকে ঝুঁকবে দেশটি। হিমবাহ বিশেষজ্ঞ ম্যাথিয়াস হাস টুইটারে বলেন, মানুষ পরিবেশ বাঁচানোর পক্ষে রায় দিয়েছে। তারা পরিবেশবিজ্ঞানীদের কথা শুনেছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X