বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার

মধ্যপ্রাচ্যের আইন আল আসাদ ঘাঁটি। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের আইন আল আসাদ ঘাঁটি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে তাদের প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি সেনাবাহিনীর হাতে রয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী দীর্ঘদিন ধরে ঘাঁটিটি ব্যবহার করছিল। তবে সেখান থেকে তাদের সরে যাওয়ার পর ইরাকি সেনারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদ একটি সমঝোতায় পৌঁছায়। এর আওতায় ইরাক থেকে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট বাহিনী ধাপে ধাপে প্রত্যাহার এবং ভবিষ্যতে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়।

আইন আল-আসাদ বিমানঘাঁটি বহু বছর ধরে মার্কিন ও জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ছিল। আঞ্চলিক উত্তেজনার সময়গুলোতে বিশেষ করে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এই ঘাঁটি।

ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল মার্কিন বাহিনীর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু সীমিত লজিস্টিক সমস্যার কারণে অল্পসংখ্যক সেনা এখনো ঘাঁটিতে রয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে তিনি বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।

রয়টার্স জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়া ঠিক কবে শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে প্রাথমিক পরিকল্পনায় বলা হয়, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শত শত মার্কিন সেনা ইরাক ত্যাগ করে এবং ২০২৬ সালের শেষ নাগাদ বাকি সেনারাও দেশ ছাড়বে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X