কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাবনা জিলা স্কুলের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী, সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মীরসরাই প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল ফারুক আর নেই।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পাবনার কাজিরহাটে যাওয়ার পথে আরিচা ঘাট এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় কাজিরহাট হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন।

সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা বলেন, আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শনিবার রাজধানীর বনশ্রীতে শেকড় পাবনা ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় মরহুমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সভায় নেতারা বলেন, তার মৃত্যুতে পাবনা জেলা হারালো একজন যোগ্য সন্তানকে, আর দেশ হারালো একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান আমলাকে।

সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ফাউন্ডেশনের সেক্রেটারি ড. মোস্তাফিজুর রহমান খানকে প্রধান করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকমিটিও অনুমোদন দেওয়া হয়।

সভায় ২০২৫ সালের কার্যক্রমের পর্যালোচনা ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়। কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে— পবিত্র রমজান মাসে ঢাকায় দুটি এবং পাবনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন, ২৩ এপ্রিল ব্যতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পাবনার তরুণ সংবাদকর্মীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, বছরের শেষে ঢাকাস্থ পাবনাবাসীদের নিয়ে একটি পিকনিকের আয়োজন এবং পাবনার উন্নয়নে ফাউন্ডেশন ঘোষিত রূপকল্প বাস্তবায়নের চলমান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X