বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৩:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ফিলিপাইনে পাচারের শিকার সহস্রাধিক মানুষ উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি অনলাইন ক্যাসিনোতে কাজের জন্য এশিয়ার বিভিন্ন দেশের সহস্রাধিক মানুষ পাচার হয়েছিলেন। সোমবার রাতে দেশটির পুলিশ অভিযান চালিয়ে পাচারের শিকার এসব মানুষকে উদ্ধার করে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতে ম্যানিলার একটি ভবনে অভিযান চালায় ম্যানিলা পুলিশ। এ সময় ওই ভবন থেকে ১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নাগরিক রয়েছেন। পুলিশ বলছে, অভিযুক্ত ভুক্তভোগীরা ফিলিপাইনে ‘অনলাইনে গেমিং সহকারী’ হিসেবে কাজ করার জন্য ফেসবুকে পোস্ট করা চাকরির বিজ্ঞপ্তি দেখে দেশটিতে যান। খবর রয়টার্সের।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনলাইন স্ক্যাম নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। প্রায়ই বিভিন্ন দেশের পাচারের শিকার ব্যক্তিরা অনলাইনে চাকরির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হন। এসব লোকজনকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ভুয়া প্রচারেও বাধ্য করা হয়। মঙ্গলবার ম্যানিলার ওই ভবনের বাইরে পুলিশের দুটি বাস ও দুটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। তবে অভিযানের সময় তাদের ভবনের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ফিলিপাইনের পুলিশের অ্যান্টি-সাইবার ক্রাইম শাখার মুখপাত্র মিশেল সাবিনো অভিযানের পর সাংবাদিকদের বলেছেন, এটা প্রাথমিকভাবে মানব পাচারের ঘটনা বলে মনে হচ্ছে। কর্মীরা অনলাইন চক্রের সঙ্গে জড়িত ছিল কি না, সবকিছু তদন্ত করা হবে। গত মে মাসেও ফিলিপাইনের আইনপ্রয়োগকারী সংস্থা এশিয়ার কয়েকটি দেশের ১ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে; যারা ফিলিপাইনে পাচার হয়েছিলেন। তাদের জিম্মি করে অনলাইনে ভুয়া বিনিয়োগের প্রচার চালাতে বাধ্য করা হয়েছিল বলে সেই সময় জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X