কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানব পাচার সংক্রান্ত মামলায় ভুক্তভোগী-কেন্দ্রিক বিচার প্রক্রিয়া শক্তিশালী করা এবং বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি)-এর সহযোগিতায় আজ ঢাকায় মানব পাচার মামলায় কার্যকর ফৌজদারি বিচারিক প্রক্রিয়া বিষয়ক বেঞ্চবুক-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

সরকারের এ উদ্যোগটি বিচারব্যবস্থাকে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান এবং মানব পাচার সংক্রান্ত মামলায় ন্যায়সংগত, সামঞ্জস্যপূর্ণ ও ট্রমা-সংবেদনশীল বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউরোপীয় ইউনিয়ন এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর আর্থিক সহায়তায় প্রণীত এই বেঞ্চবুকটি বিচারকদের মানব পাচার সম্পর্কিত মামলার কার্যক্রমে সঠিক ও ধারাবাহিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এবং একই সঙ্গে ভুক্তভোগীদের অধিকার ও মর্যাদা সুরক্ষিত রাখবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নেতৃত্বে গঠিত অ্যাডভাইজরি এক্সপার্ট কমিটির পরামর্শ এবং সংশ্লিষ্ট বিচার খাতের অংশীদারদের ঘনিষ্ঠ সহযোগিতায় প্রকাশনাটি প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, ‘মানব পাচার দমন ও প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতিষ্ঠিত মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারকদের দক্ষতা শক্তিশালী করাই এই বেঞ্চবুকের মূল লক্ষ্য। এটি জাতীয় আইন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়সংগত, কার্যকর এবং ট্রমা-সংবেদনশীল বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করে।’

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দপ্তরের সহযোগিতা বিভাগের প্রধান মিখাল ক্রেজা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এই উদ্যোগকে সমর্থন করতে পেরে গর্বিত। এটি মানব পাচার মোকাবিলায় বাংলাদেশের বিচারিক প্রতিক্রিয়া আরও শক্তিশালী করবে এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও মৌলিক অধিকার রক্ষায় আমাদের যৌথ প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। এই বেঞ্চবুক সারা দেশে ন্যায়সংগত, সামঞ্জস্যপূর্ণ এবং ভুক্তভোগী-কেন্দ্রিক বিচার নিশ্চিত করতে সহায়তা করবে, যা আইনের শাসনকে আরও দৃঢ় করবে।’

কোইকা বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সুজিন কং বলেন, ‘কোইকা বাংলাদেশের বিচার খাতকে মানব পাচার মোকাবিলায় আরও সক্ষম করে তোলার প্রচেষ্টায় অংশ হতে পেরে গর্বিত। ভুক্তভোগীরা যেন মর্যাদা ও সুরক্ষা পান তা নিশ্চিত করার লক্ষ্যে এই বেঞ্চবুক একটি বাস্তবসম্মত পদক্ষেপ, যা বিচার প্রক্রিয়ায় ধারাবাহিকতা ও ভুক্তভোগী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করবে এবং অপরাধীরা যথাযথভাবে জবাবদিহির মুখোমুখি হবে।’

আইওএম বাংলাদেশের অফিসার-ইন-চার্জ ক্যাথরিন নর্থিং এবং ইউএনওডিসি সদর দপ্তরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিভাগে ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর জি আই লিসহ অন্যান্য বক্তাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর টেলিফোনের লাল তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১০

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১১

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১২

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১৫

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

১৬

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

১৭

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

১৮

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

১৯

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

২০
X