শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইন বিনোদন জগতে যেন একের পর এক তারকা হারানোর ঘটনা ঘটে চলেছে। এবার মাত্র ২৩ বছর বয়সী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জিনা লিমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ১৬ নভেম্বর, কুইজন সিটির একটি কন্ডোমিনিয়াম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

১৮ নভেম্বর ফিলিপাইনের সংবাদমাধ্যম এবিএস-সিবিএনের প্রতিবেদনে জানানো হয়, জিনার সাবেক প্রেমিক হঠাৎ লক্ষ করেন, জিনা শ্বাস নিচ্ছেন না। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট-সংক্রান্ত ও শ্বাসকষ্টের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলেছে, ময়নাতদন্ত করা হবে এবং মৃত্যু ঘিরে কোনো সন্দেহজনক ঘটনা আছে কি না তা তদন্ত করা হবে।

কুইজন সিটি পুলিশের এক কর্মকর্তা জানান, যদি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সেটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে। আর কিছু না পেলে এটি স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হবে এবং মামলা বন্ধ হবে।

জিনার সাবেক প্রেমিকের মুখে একটি আঁচড়ের দাগ পাওয়া গেছে। তিনি দাবি করেছেন, এটি নাকি জিনার বন্ধুদের কারণে হয়েছে। এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রেমিকের কথায় বোঝা যায়—ঘটনাস্থলে যা ঘটেছিল, তার একটি ভিডিও আছে এবং প্রেমিকের আইনজীবী সেই ভিডিও ব্যবহার করে তাকে মারধরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।

জিনার ভাইবোনেরা খবর পেয়ে মিন্দানাও দ্বীপ থেকে চলে গেছেন। তারা এখনো কোনো মন্তব্য করেননি। সাবেক প্রেমিকের বাবা জানিয়েছেন, তারা কোনো জটিলতার কথা জানতেন না।

আরও আগে জানা যায়, জিনা শ্বাস নিতে পারছিলেন না—এমন অভিযোগ উঠলেই প্রেমিক তাকে হাসপাতালে নেন। পুলিশ কনডো ইউনিট পরিদর্শন করেছে, তবে সেখানে জিনার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ মেজর জেনিফার গ্যানাবান জানান, প্রেমিক যখন জিনার দিকে তাকান, তখনই বোঝা যায় তিনি আর বেঁচে নেই। হাসপাতালে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে খবর দেয়। এখন পর্যন্ত প্রাথমিক পরীক্ষায় শ্বাসরোধ বা আঘাতের কোনো দাগ পাওয়া যায়নি। তবুও সন্দেহ থাকলে ময়নাতদন্ত করা হবে। সপ্তাহের মধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে।

তিনি ফ্রিল্যান্স মডেল হিসেবে কাজ করতেন। ইন্টারনেট মুভি ডেটাবেজ (IMDb) অনুযায়ী, ‘মাই ফেয়ারি টেইল লাভ স্টোরি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X