মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

বাঁ থেকে- ইমরান খান, মুন্না তালুকদার ও বায়েজিত শেখ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- ইমরান খান, মুন্না তালুকদার ও বায়েজিত শেখ। ছবি : সংগৃহীত

ভালো জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের তিন যুবক।

ইঞ্জিনচালিত নৌকায় করে ইতালির উদ্দেশে যাত্রা করার সময় সশস্ত্র পাচারকারী চক্র গুলি চালালে ঘটনাস্থলেই তারা নিহত হন। সহযাত্রীদের মাধ্যমে পরিবার জানতে পারে, তিনজনের লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।

নিহতরা হলেন— সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান (২৮), রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের মুন্না তালুকদার (৩০) ও ঘোষলাকান্দি গ্রামের বায়েজিত শেখ (২৯)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, কিছুদিন আগে ওই তিন যুবকই দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশে লিবিয়া যান। স্থানীয় মানব পাচারকারী শিপন খানের মাধ্যমে তাদের এই যাত্রা শুরু হয়।

মাদারীপুর সদর উপজেলার হাজি মো. তৈয়ব আলীর ছেলে ইমরান খান গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন। অভিযোগ রয়েছে, শিপন খান তাকে সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে ২২ লাখ টাকায় চুক্তি করেন। লিবিয়ায় পৌঁছানোর পর পাচারকারীরা ইমরানকে আটকে রেখে ধারাবাহিক শারীরিক নির্যাতন চালায় এবং পরিবারকে চাপ দিয়ে আরও ১৮ লাখ টাকা আদায় করে।

সবশেষে ১ নভেম্বর ইমরানসহ অন্যদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়। পরে একটি নির্জন এলাকায় মাফিয়ারা গুলি চালালে ইমরান ঘটনাস্থলেই নিহত হন। মঙ্গলবার তার মৃত্যু সংবাদ পরিবারের কাছে পৌঁছায়।

একই দিনে মুন্না তালুকদার ও বায়েজিত শেখও একই ধরনের গুলিতে নিহত হন। তাদের ক্ষেত্রেও প্রক্রিয়া ছিল প্রায় অভিন্ন। রাজৈরের দুর্গাবদ্দী ও ঘোষলাকান্দি গ্রামের এই দুই যুবকও দালালদের প্রলোভনে পড়ে লিবিয়ায় যান।

তিন যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে কান্না ও ক্ষোভ। স্বজনদের অভিযোগ, এসব মৃত্যুর জন্য মানব পাচারকারী চক্রই দায়ী। তারা দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহত মুন্নার বাবা ইমারাত তালুকদার বলেন, ‘ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। দালাল বলেছিল কোনো সমস্যা হবে না। অথচ মাফিয়ারা আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে।’

নিহত ইমরানের বাবা মো. তৈয়ব আলী খান বলেন, ‘মাফিয়ারা আমার ছেলেসহ তিনজনকে গুলি করেছে। আমি এর বিচার চাই।’

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে দালাল শিপনের পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের বাড়িতে তালা ঝুলছে। তবে শিপনের এক স্বজন ফোনে দাবি করেছেন, ‘এ ঘটনায় শিপনের কোনো সম্পৃক্ততা নেই। কাউকে জোর করে পাঠানো হয়নি।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘লিবিয়ায় গুলিতে তিন যুবকের মৃত্যুর খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘মানব পাচারকারীরা যেভাবে সাধারণ মানুষকে প্রতারণা করে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে, তা কোনোভাবেই সহ্য করা হবে না। দালালদের ছাড় দেওয়া হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X