কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন, চীনের কড়া প্রতিক্রিয়া

জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া। পুরোনো ছবি
জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

রোববার (১৬ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনা সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ফিলিপাইনের এমন ‘উসকানিমূলক কার্যক্রম’ অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া উত্তেজনা আরও না বাড়াতে ম্যানিলাকে আহ্বান জানিয়েছে তারা।

চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি বলেন, ফিলিপাইন অঞ্চল-বহির্ভূত দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনা করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা ‘বিঘ্নিত’ করছে। তিনি আরও জানান, পিএলএ গত শুক্রবার দক্ষিণ চীন সাগরে একটি নিয়মিত মহড়া পরিচালনা করেছে। এ মহড়ায় বোমারু বিমানও অংশ নেয়।

ফিলিপাইনের এই যৌথ মহড়া ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও জাপান মেরিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সঙ্গে অনুষ্ঠিত হয়। ফিলিপাইন সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মহড়াটিতে একাধিক নৌযান ও বিমান নিয়ে সমন্বিত সামরিক অভিযান চালানো হয়েছে। তারা জানায়, এসব মহড়া দেশের সার্বভৌম অধিকার রক্ষা এবং মিত্রদের সঙ্গে সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতিরই প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, এই কার্যক্রমগুলো দক্ষিণ চীন সাগরে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদারে ফিলিপাইনের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X