বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

আফগানিস্তানে এবার বিউটি পার্লার বন্ধের নির্দেশ

আফগানিস্তানের একটি বিউটি পার্লার। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের একটি বিউটি পার্লার। ছবি: সংগৃহীত

তালেবান গোষ্ঠী ফের আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসার পর থেকে দেশটির নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেই যাচ্ছে। সর্বশেষ শাসকগোষ্ঠী বিউটি পার্লারগুলো বন্ধের নির্দেশ দিয়েছে। এতে দেশটির অনেক নারী কর্মহীন হয়ে যাচ্ছে। অনেকেই বিউটি পার্লারের আয় দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটাত। খবর তোলো নিউজের।

খবরে বলা হয়, বিউটি পার্লার বন্ধের বিষয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় কাবুল পৌরসভাকে নতুন ডিক্রি কার্যকর করতে এবং নারীদের রূপচর্চা কেন্দ্রগুলোর লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে। নোটিশের এক মাসের মধ্যে বিউটি পার্লার বন্ধ করতে বলা হয়েছে।

তালেবান সরকারের এমন নির্দেশনা জারির পর এ নিয়ে তোলো নিউজের সঙ্গে কয়েকজন নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের একজন মেকআপ আর্টিস্ট রাইহান মুবারিজ। তিনি বলেন, পুরুষদের চাকরি নেই। পুরুষরা পরিবারের দায়িত্ব নিতে না পারায় এক টুকরো রুটির জন্য তারা বিউটি পার্লারে কাজ করতে এসেছেন। যদি এখানেও তাদের নিষিদ্ধ করা হয়, তাহলে আমরা কোথায় যাব, কী করব। আমরা আর কী করতে পারব?’

অন্য এক মেকআপ আর্টিস্ট বলেন, যদি পুরুষদের কাজ থাকত, তাহলে আমরা ঘর থেকে বের হতাম না। আমরা কী করব? না খেয়ে মরে যাব। এখন আমাদের কী করা উচিত? আপনারা চান আমরা মরে যাই? তালেবান ফের ক্ষমতায় আসার পর মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়। নারীদের ওপর আরোপ করা ক্রমবর্ধমান এসব বিধিনিষেধের নিন্দা জানিয়েছেন বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ কর্মকর্তারা। আব্দুল খবির নামে কাবুলের এক বাসিন্দা বলেন, এসব প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে না দিয়ে সরকারের উচিত একটি কাঠামো বা নীতিমালা তৈরি করা। কাঠামোটি এমনভাবে করতে হবে, যেখানে ইসলামেরও ক্ষতি হবে না, দেশেরও ক্ষতি হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X