বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

নাভালনিকে গোপনে সমাহিত করতে চাপ

নাভালনিকে গোপনে সমাহিত করতে চাপ

কারাগারে মারা যাওয়া রাশিয়ার বিরোধীদলীয় রাজনীতিক অ্যালেক্সি নাভালনির মা লিউডমিলা নাভালনায়া বলেছেন, ছেলের মরদেহ তাকে দেখানো হয়েছে। তবে মরদেহটি গোপনে সমাহিত করতে রুশ কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করছে বলে দাবি করেছেন তিনি। খবর আলজাজিরার।

এক ভিডিওবার্তায় নাভালনায়া বলেন, আমার ছেলেকে যে মর্গে রাখা হয়েছে, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানে ছেলের মৃত্যু সনদেও সই করেছি আমি। সেখানে উল্লেখ ছিল যে, নাভালনির স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে নাভালনির স্ত্রী প্রথম থেকেই দাবি করে আসছেন, তার স্বামীকে হত্যা করেছে রুশ কর্তৃপক্ষ। লিউডমিলা নাভালনায়া আরও বলেন, আইন অনুযায়ী নাভালনির মরদেহ আমার কাছে হস্তান্তর করার কথা। কিন্তু রুশ কর্তৃপক্ষ সেটি করছে না। মরদেহ দেখতে দেওয়ার সুযোগ দিলেও, সমাহিত করা নিয়ে নানা নাটক করা হচ্ছে। তবে মরদেহ কোথায়, কখন, কীভাবে সমাহিত করা হবে সেই পরিকল্পনা বলে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

জানা গেছে, ছেলের মৃত্যুর খবর পেয়ে ছয় দিন আগে উত্তর রাশিয়ার সালেখার্ড শহরের পেনাল কলোনিতে যান লিউডমিলা নাভালনায়া। সেখানে নাভালনির মরদেহ তাকে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার ভ্লাদিমির পুতিনের কাছে তিনি ছেলেকে সমাহিত করার অনুমতি চান। ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চল ইয়ামালো-নেনেতের আর্কটিক পেনাল কলোনিতে বন্দি অবস্থায় মারা যান অ্যালিক্সি নাভালনি। তার মৃত্যুর খবর পেয়েই তার মা ও আইনজীবীরা সেখানে যান। কিন্তু নাভালনির মরদেহের কাছে তাদের যেতে দেওয়া হয়নি। এরপরই অভিযোগ ওঠে, নাভালনিকে কীভাবে মারা হয়েছে, সেটি যাতে প্রকাশ্যে আসতে না পারে সেজন্যই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না।

এদিকে, গত বৃহস্পতিবার নাভালনির স্ত্রী ইউলিয়া ও কন্যা দাশা নাভালনায়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সানফ্রান্সিসকোতে সাক্ষাৎ করেন। সে সময় ইউলিয়া বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামীর অসমাপ্ত লড়াই চালিয়ে যাব। অবশ্য নাভালনিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। রাজনৈতিক জীবনে পুতিনের কট্টর সমালোচক ছিলেন নাভালনি। বিশেষ করে রাশিয়ার দুর্নীতি ও শাসনব্যবস্থার কড়া সমালোচক ছিলেন তিনি। তিনি কয়েক যুগ ধরেই রাশিয়ার বর্তমান সরকার ও শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে আসছিলেন। দেশজুড়ে তিনি বিভিন্ন সময়ে আন্দোলনও চালিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকবো, বোনেরা ডাক্তার হবে- সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১০

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১১

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১২

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৩

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

১৫

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

১৬

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

১৭

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

১৮

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

১৯

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

২০
X