বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

সাইবার আইন না বুঝেই সমালোচনা করছে বিএনপি - পলক

সাইবার আইন না বুঝেই সমালোচনা করছে বিএনপি - পলক

সাইবার সিকিউরিটি আইন কী—তা না বুঝেই বিএনপি শুধু শুধুই সমালোচনা শুরু করে দিয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনবান্ধব ও জনকল্যাণমুখী। বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো যারা আইনটি নিয়ে এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সমালোচনা করছেন তারা বিষয়টি না জেনেই করছেন। এর পেছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে ইনটেলেকচুয়াল হিস্ট্রি অন স্টার্ট-আপ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেন। তবে সমালোচনার আগে পুঙ্খানুপুঙ্খভাবে সাইবার সিকিউরিটি আইনটি বিএনপিসহ অন্য দলগুলোকে বিশ্লেষণ করে দেখার পরামর্শ দেন তিনি।

পলক বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আইনটি করা হয়েছে। বিভিন্ন দেশের আইন এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এ আইনটি করা হয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আইনটি যুগোপযোগী এবং ভবিষ্যতের জন্য কল্যাণকর।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের সঙ্গে সংশ্লিষ্ট মেন্টর, কোচ, ট্রেইনার ও অন্যরা শুধু হাতে-কলমে শেখাবেন না, কীভাবে একটি স্টার্ট-আপ তৈরি করতে হয় বরং পুরো স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড (ওয়েব অ্যাপলিকেশন) প্রত্যেকের জন্য টিম মেম্বার হিসেবে কাজ করবে। জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে স্থাপিত স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডটি বিনামূল্যে কোচিং, মেন্টরিং ও স্টার্ট-আপ ডেভেলপমেন্ট সার্ভিসের পাশাপাশি প্রত্যেকের জন্য কো-ওয়ার্কিং স্পেসও বরাদ্দ দেবে।

এদিকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ডিজিটাল এন্ট্রাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ) অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের সার্বিক সহায়তায় স্টুডেন্ট টু স্টার্ট-আপ ভেঞ্চারস লিমিটেড কর্তৃক পরিচালিত মাইক্রো কোর্স অন ইনটেলেকচুয়াল হিস্ট্রি অন স্টার্ট-আপ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার রাজশাহীতে শেষ হয়েছে। বৃহস্পতিবার বক্তব্যের পর এ কর্মশালার সমাপনী ঘোষণা করেন পলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X