স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল নিলামের পরও নোয়াখালীর চমক

নোয়াখালী এক্সপ্রেস লোগো। ছবি : সংগৃহীত
নোয়াখালী এক্সপ্রেস লোগো। ছবি : সংগৃহীত

বিপিএলের ১২তম আসর শুরুর আগে দলবদলের আলোচনায় সবচেয়ে নীরব দলগুলোর একটি ছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নিলামের পর তারা যে ‘লুকানো তুরুপের তাস’ ধরে রেখেছিল, সেটিই এখন সবচেয়ে বড় চমক—অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দলে ভেড়াল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

বুধবার সামাজিক মাধ্যমে নবী–চুক্তির খবর নিশ্চিত করে নোয়াখালী। একই সঙ্গে জানায়, শ্রীলঙ্কার ব্যাটার আভিস্কা ফার্নান্দোকেও স্কোয়াডে যুক্ত করা হচ্ছে। আরেকদিকে, সিলেট টাইটান্স জানায় তারা দলে নিচ্ছে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে।

২৬ ডিসেম্বর সিলেটে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগেই নিজেদের আক্রমণাত্মক ইচ্ছে স্পষ্ট করেছিল—চুক্তিবদ্ধ করে কুশল মেন্ডিস আর জনসন চার্লসকে। ৩০ নভেম্বরের নিলামে দলে যোগ হয় দুজন পাকিস্তানি—ইহসানউল্লাহ খান ও হায়দার আলী।

এবার নিলামের পর নবী ও আভিস্কার সংযোজন তাদের স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

নবী বিপিএলের পরিচিত মুখ। ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা, গত আসরে ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হওয়া—সব মিলিয়ে এবারে নোয়াখালীর উপর তার প্রভাব হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। হঠাৎ উইকেট নিয়ে নেওয়া, পাওয়ার-হিটিং দিয়ে রান চাপ তোলা—নবীর এই দ্বৈত ভূমিকা তাকে নোয়াখালীর সবচেয়ে মূল্যবান বিদেশিদের একজন করে তুলেছে।

মেন্ডিস জাতীয় দলের ব্যস্ততার কারণে বিপিএলের শুরুতে দলে থাকতে পারবেন না। তার অনুপস্থিতিতে আভিস্কাকে স্কোয়াডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। সীমিত সংস্করণে লঙ্কান ব্যাটারের দ্রুত রান করার ক্ষমতা নোয়াখালীর টপ অর্ডারে তাৎক্ষণিক সমাধান দেবে।

অন্যদিকে সিলেট টাইটান্স নিজেদের বিদেশি পুলকে আরও শক্তিশালী করতে দলে নিয়েছে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে। এর আগে তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবের সঙ্গে। নিলামে দলে যুক্ত হন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১০

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১১

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১২

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৩

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৪

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৫

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৬

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৭

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৮

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৯

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

২০
X