বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের হুডি চুরি করতেন ভারতীয় এই অভিনেত্রী

সৌরসেনী মিত্র I ছবি: সংগৃহীত
সৌরসেনী মিত্র I ছবি: সংগৃহীত

টালিপাড়ায় আবারও বইছে গুঞ্জনের ঝড়। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে টালিউড অভিনেত্রী সৌরসেনী মিত্র। যার ব্যক্তিগত জীবন যেন বারবারই টেনে আনে নতুন রহস্যের মোড়ে। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যখন চারদিকে কানাঘুষা চরমে, ঠিক তখনই সৌরসেনীর সাম্প্রতিক এক মন্তব্যে সেই প্রেমের ছবিতে নেমে এসেছে নতুন এক ছায়া। একসময়ের আলোচিত দম্পতি নুসরাত-নিখিলের অতীত ছাপিয়ে, নিখিলের দ্বিতীয় সম্পর্কের সেই অধ্যায়ের কেন্দ্রেই ছিলেন টালিপাড়ার এই প্রতিভাবান নায়িকা। কিন্তু সৌরসেনীর রহস্যময় মন্তব্যে আবারও জল্পনা তুঙ্গে, তবে কি ভাঙন ধরল সেই বন্ধনেও?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সূত্রেই ঘনিষ্ঠতা বাড়ে নিখিল-সৌরসেনীর।এরপর তাদের একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে।

সবচেয়ে বেশি নজর কেড়েছিল গত বছরের নভেম্বরে। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলার দিন তাদের দুজনকে একসঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল।

কিন্তু ২০২৫ সালের ১ জানুয়ারি সেই গুঞ্জন যেন সত্যি হয়েছিল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিখিলের বাহুলগ্না একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সৌরসেনী নিজেই সিলমোহর দেন সেই সম্পর্কে। ছবির ক্যাপশন ছিল, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।’ তবে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তিনি বলেন, ‘একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে তার হুডি চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে! এবার আর চুরি করা যাবে না।‘

তার এমন্ মন্তব্যে স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, যে তার আর নিখিল জৈনের সম্পর্ক আর আগের মতো নেই। প্রিয়জনের জিনিস চুরি করার মতো মিষ্টি অভ্যাস আর হয়তো পূরণ হবে না বলেই মনে করছেন সৌরসেনী।

উল্লেখ্য, সৌরসেনী মিত্র ২০১২ সালে ‘চিটাগং’ সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। এরপর 'উমরিকা' (২০১৫), 'একান্নবর্তী' (২০২১), 'শাস্ত্রী' (২০২৪)সহ আরও অনেক সিনেমায় অভিনয় করে বেশ দক্ষতার ছাপ রেখেছেন এই সুন্দরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X