কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আড়ংয়ে শুরু হচ্ছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’, চলবে ডিসেম্বর পর্যন্ত

আড়ংয়ের লোগো। ছবি : সংগৃহীত
আড়ংয়ের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সমৃদ্ধ কারুশিল্প ঐতিহ্যের কারিগর ও শিল্প উদযাপনের লক্ষ্যে আড়ং আয়োজন করতে যাচ্ছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫ : কারুশিল্পের উৎসব’। ডিসেম্বরজুড়ে বর্ণিল এ উৎসব ঘিরে আড়ং তেজগাঁও আউটলেট রূপ নেবে এক প্রাণবন্ত উৎসবস্থলে, যেখানে কারুশিল্পী, ক্রেতা এবং কমিউনিটি একসঙ্গে উদযাপন করবে জামদানি, নকশীকাঁথা, হ্যান্ড এমব্রয়ডারি, গহনা, রিকশা আর্টসহ নানা কারুশিল্প।

প্রায় পাঁচ দশক ধরে আড়ংকে সংজ্ঞায়িত করে আসা গ্রামীণ কারুশিল্পীদের দক্ষতা ও গল্পকে এই আয়োজন বিশেষভাবে তুলে ধরবে। উৎসবের দিনগুলোতে আড়ং তেজগাঁও আউটলেট রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।

উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫-এর প্রতিটি সপ্তাহে থাকবে ভিন্ন ভিন্ন থিম—পিঠা উৎসব, ঠান্ডা বিটস, বিয়ে উৎসব এবং দেশের শীর্ষ শিল্পীদের কনসার্টসহ বিশেষ গ্র্যান্ড ফিনালে। পুরো কার্নিভালটি সাজানো হয়েছে পরিবারবান্ধব বিষয়টি মাথায় রেখে, যেখানে থাকবে পিঠা, ফুচকা, চটপটি, কাবাবসহ জনপ্রিয় স্ট্রিট ফুডের ফুড কার্ট, শিশুদের জন্য বিশেষ কিডস জোন এবং টেরাকোটা টেলসে কার্নিভ্যাল গেমস, সাথে বড় শিল্পীদের লাইভ মিউজিক এবং ডু-ইট-ইয়োরসেলফ ক্রাফট জোন।

এছাড়া দর্শনার্থীরা নতুনভাবে সাজানো আড়ং.কম (aarong.com) এর জোনে গিয়ে প্ল্যাটফর্মটি নতুনভাবে উপভোগ করতে পারবেন। আড়ংয়ের পাশাপাশি থাকছে ব্র্যাকের অন্যান্য সোশ্যাল এন্টারপ্রাইজ—আড়ং অরিজিনস (ব্র্যাকের উচ্চমানের খাদ্য ব্র্যান্ড), আড়ং ডেইরি (গ্রামীণ কৃষকদের সহায়তাপ্রাপ্ত গুণগতমানের দুগ্ধজাত পণ্য), ব্র্যাক হেলথকেয়ার (সহজলভ্য ও কমিউনিটিকেন্দ্রিক স্বাস্থ্যসেবা), এবং অতিথি (স্থানীয় সংস্কৃতির ওপর ভিত্তি করে ব্র্যাকের ইকো ট্যুরিজম উদ্যোগ)।

উইন্টার ওয়ান্ডারল্যান্ড আড়ংয়ের টেকসই উন্নয়ন ও সামাজিক প্রভাবের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করে, আর প্রতিটি পণ্যের পেছনের কারিশিল্পীর সাথে গ্রাহকদের মেলবন্ধন নিশ্চিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X