কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় ২ দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নেওয়া হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে তাকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে দোহা থেকে বিএনপিকে এ সিদ্ধান্ত জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কাতার ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কথা বলেছে বিএনপি। তারাও এয়ার অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়েছে।

এর আগে গত ২৯ নভেম্বর কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠিতে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ১৪ জনের নাম পাঠানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যাত্রার তালিকায় রয়েছেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান। চিকিৎসক হিসেবে যাচ্ছেন আবু জাফর মো. জাহিদ হোসেন, মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নূরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন। নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে থাকছেন হাসান শহরিয়ার ইকবাল এবং সৈয়দ সামিম মাহফুজ।

এ ছাড়া সঙ্গে রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান আর গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা সিকদার।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকেরা তাকে বিশেষ নজরদারিতে রাখেন। অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল গতকাল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছান। একই দিনে রাতের দিকে চীন থেকে চার সদস্যের আরেকটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১০

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১১

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১২

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১৩

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১৪

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১৫

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১৬

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৭

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৮

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৯

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

২০
X