বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষোভ প্রকাশ করলেন রবি শঙ্কর কন্যা

রবি শঙ্কর ও অনুষ্কা শঙ্কর I ছবি : সংগৃহীত
রবি শঙ্কর ও অনুষ্কা শঙ্কর I ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সংগীতমঞ্চে ভারতীয় গৌরবের প্রতীক অনুষ্কা শঙ্কর। গ্র্যামির মঞ্চে বহুবার মনোনয়ন পাওয়া এই বিশ্বখ্যাত সেতারশিল্পী সম্প্রতি এমন এক দুঃস্বপ্নের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যা শুধু একটি বাদ্যযন্ত্রের ক্ষতি নয়, বরং একজন শিল্পীর হৃদয়ে সৃষ্টি করেছে গভীর ক্ষতের দাগ। এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণের সময় হঠাৎই দুই টুকরো হয়ে যায় অনুষ্কার বহু বছরের সঙ্গী, তার প্রাণ প্রিয় সেতার। আর এই অকল্পনীয় ঘটনার পর ক্ষোভ আর বেদনা নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্কা তুলে ধরেছেন বিমান কর্তৃপক্ষের অবহেলার নির্মম চিত্র।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,সম্প্রতি সেতার ভাঙা নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন অনুষ্কা। প্রকাশিত সেই ভিডিও তিনি বলেন, এই দেশ সঙ্গীত-সংস্কৃতির দেশ। অথচ সেখানেই এই দুর্ঘটনা ঘটল। এই প্রথমবার আমি এয়ার ইন্ডিয়ায় বিমানে যাত্রা করলাম। আর প্রথমবারেই আমার এমন অভিজ্ঞতা হলো। আমি সত্যিই খুব ভেঙে পড়েছি। আমার প্রায় সতেরো বছরের ক্যারিয়ার। এত বছরে আমার সঙ্গে কখনো এমনটা ঘটেনি। কখনো আমার কোনো বাদ্যযন্ত্রর এভাবে ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, অতিরিক্ত খরচ করা হয়েছিল আমার এই সফরে। স্পেশাল হ্যান্ডলিং চার্জ দেওয়া হয়েছিল যাতে আমার সেতারটি সঠিকভাবে গন্তব্যে পৌঁছায়। কিন্তু সেই খরচ নেওয়ার পরও এয়ার ইন্ডিয়ার তরফে এমন গাফিলতি কীভাবে দেখানো হলো?

এদিকে প্রকাশিত ভিডিও ক্যাপশনে লেখা ছিল, ‘আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। এয়ার ইন্ডিয়ার এই ধরনের দায় সারা আচরণের জন্য আমার প্রাণের প্রিয় সেতারটি ভেঙে গিয়েছে। এটা শুধু অবহেলার ফল।’

উল্লেখ্য, অনুষ্কা শঙ্কর, কিংবদন্তি সেতারবাদক রবি শঙ্করের কন্যা। ছোটবেলা থেকেই সেতারের সুরে বেড়ে ওঠা অনুষ্কা মাত্র ১৩ বছর বয়সে প্রথম মঞ্চে পরিবেশন করেন, আর ১৮ বছরেই প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘অনুরাধা’। ধীরে ধীরে তিনি শুধু তার পিতার উত্তরাধিকারই বহন করেননি, বরং তৈরি করেছেন নিজের স্বতন্ত্র সংগীতভুবন—যেখানে আছে পরীক্ষাধর্মী সুর, ইলেকট্রনিক মিশ্রণ এবং মধ্যপ্রাচ্যের সুর। সংগীতের পাশাপাশি মানবাধিকার, নারীর ক্ষমতায়ন ও শরণার্থী সংকট—এমন নানা সামাজিক ইস্যুতেও সরব থাকতে দেখা যায় এই শিল্পীকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X