নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

বাগানে পড়ে ছিল নিখোঁজ শিশুর লাশ

বাগানে পড়ে ছিল নিখোঁজ শিশুর লাশ

নড়াইলে শয়ন শেখ (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নিধিখোলা গ্রামের একটি বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার থেকে নিখোঁজ ছিল শিশু শয়ন। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা কাজের জন্য বিলে যাওয়ার সময় লাশটি একটি বাগানের কাঁচা পাটের ওপর পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। রশিজাতীয় কিছু দিয়ে তার গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মা মিতা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। আমার বুকের ধনকে যারা কেড়ে নিয়েছে, আমি তাদের ফাঁসি চাই। নিহতের বাবা নাজমুল শেখ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X