কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:০২ এএম
প্রিন্ট সংস্করণ
পূজা উদযাপন পরিষদ

কুষ্টিয়ায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসবমুখর আমেজে কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীকে ফের সভাপতি ও অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকাল ১১টায় সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জে এল ভৌমিক। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কনক কান্তি দাস। প্রধান বক্তা হিসেবে যোগ দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।

বিভিন্ন উপজেলা থেকে উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিপুলসংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। পরে দলীয় সংগীত ও ভক্তিমূলক সংগীত পরিবেশনের পর শুরু হয় আলোচনা। এতে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে আগের কমিটির সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসকে আবারও একই পদে রেখে আগামী দুই বছরের জন্য পূজা উদযাপন পরিষদের কুষ্টিয়া জেলা কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X