জাকির হোসেন লিটন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০২ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

দুই ধরনের ভোটার নিয়ে চ্যালেঞ্জ দেখছে ইসি

নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন
দুই ধরনের ভোটার নিয়ে চ্যালেঞ্জ দেখছে ইসি

হালনাগাদ খসড়া ভোটার তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে। তার আগে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে ইসি। তবে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে স্থানান্তরিত ও ভাসমান ভোটারদের চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি স্থানীয় ও রাজনৈতিক হস্তক্ষেপকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি।

ইসি সূত্র জানায়, বিগত ১৫ বছরে অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে। বিতর্কের বাইরে নয় ভোটার তালিকাও, যেখানে নানা ধরনের ভুলের পাশাপাশি ভুয়া ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় ইসি। তার অংশ হিসেবে শুরুতেই নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে অগ্রাধিকার দিচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন। সেক্ষেত্রে ১২ কোটি ভোটারের তথ্য যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তবে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করার ক্ষেত্রে বেশকিছু চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে, যা ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনায় উঠে এসেছে।

পরিকল্পনায় ১১টি বিষয়কে সঠিক, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে স্থানান্তরিত ও ভাসমান ভোটারদের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, অনেক ভোটার বর্তমান ঠিকানায় না থেকে প্রয়োজনে অন্য জায়গায় স্থানান্তর হয়ে থাকেন। সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় ও হালনাগাদ তথ্য নেওয়া কঠিন হয়ে পড়ে। আর ভাসমান নাগরিকরাও যখন যেখানে প্রয়োজন, সেখানেই চলে যান। তাদের অবস্থান ও ঠিকানা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হয় না। ফলে ভোটার তালিকায় ত্রুটি থাকার সম্ভাবনা রয়েই যায়।

ভোটার তালিকা করার সময় দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা হস্তক্ষেপ করে থাকেন। তারা নানা ধরনের প্রভাব বিস্তার করে ও মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার অযোগ্য ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চাপ দিয়ে থাকেন। আর কমিশনের পক্ষে নিয়োজিত মাঠকর্মীদের অনেক সময় সেই চাপের কাছে অসহায় হতে হয়। ফলে রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপকে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে কমিশন।

ইসি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে তৃণমূল পর্যায়ে নারী ভোটাররা তাদের সঠিক তথ্য প্রদান করতে অনীহা দেখান। এ ছাড়া মৃত ভোটারদের তথ্যও দিতে চায় না অনেকে। এসব তথ্য পরিপূর্ণ না হলে ভোটার তালিকায় ত্রুটি থাকার সম্ভাবনা রয়েই যায়। ফলে এসব বিষয়কেও চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। পাশাপাশি ভৌগোলিক অবস্থা, আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ, দক্ষ জনশক্তির অভাব, সঠিক ও মানসম্পন্ন তথ্যের অভাব, নিবন্ধন কেন্দ্রের দুর্বল অবকাঠামো, সীমিত সময় ও সম্পদ, সচল যন্ত্রপাতির অভাব এবং সর্বোপরি মাঠপর্যায়ের কার্যালয়ে যানবাহন সংকটকে ভোটার তালিকা প্রণয়নে চ্যালেঞ্জ মনে করছে সংস্থাটি।

সূত্র আরও জানায়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জনবল হিসেবে ৫২০ জন রেজিস্ট্রেশন অফিসার, ৫২০ জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার, ৫৫ হাজার তথ্য সংগ্রহকারী, ১১ হাজার সুপারভাইজার, টিম প্রতি একজন টিম লিডার, প্রতি উপজেলায় একজন করে টেকনিক্যাল সাপোর্টার, টিম প্রতি পাঁচ-ছয়জন ডাটা এন্ট্রি অপারেটর, টিম প্রতি দু-তিনজন প্রুফ রিডার ও টিম প্রতি একজন করে হেলপারের কথা বলা হয়।

এ ছাড়া পরিকল্পনায় নতুন ভোটার নিবন্ধনে এক বছরের তথ্য সংগ্রহে সম্ভাব্য ৪৫ লাখ ভোটারের ক্ষেত্রে ১২৫ কোটি টাকা ও সাত মাস সময়, দুই বছরের তথ্য সংগ্রহে সম্ভাব্য ৭৫ লাখ ভোটারের ক্ষেত্রে ১৬০ কোটি টাকা ও আট মাস সময় এবং তিন বছরের ক্ষেত্রে ১ কোটি ১০ লাখ ভোটারের জন্য ১৯৫ কোটি টাকা ও ৯ মাস সময় লাগতে পারে বলে ধরা হয়।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রকাশিত হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে নতুন ভোটার হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। সে হিসেবে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বাড়ার হার ১ দশমিক ৫০ শতাংশ।

ভোটার তালিকার পরিসংখ্যান তুলে ধরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটার তালিকা বিতর্কিত হওয়ার পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছে কমিশন। এজন্য তারা বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, ‘এ কমিশন দায়িত্ব নেওয়ার পর শুদ্ধ ভোটার তালিকা ছাড়া কনফিডেন্ট মনে করছি না। এজন্য বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার প্রয়োজন রয়েছে। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে ভোটার তালিকাকে যে বিতর্কিত বলছি, আমরা শুদ্ধতার অভাব বলছি, এটি মূলত তিনটি কারণে হচ্ছে। প্রথম কারণ মৃত ভোটার তালিকা থেকে বাদ না পড়া; দ্বিতীয়ত, দ্বৈত ভোটার তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা; আর তৃতীয়ত, বিদেশি নাগরিক প্রতারণার মাধ্যমে তালিকাভুক্ত হয়েছেন কি না তা যাচাই করা।’

এই ইসি আরও বলেন, ‘আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে যান, সেখানে স্থানীয় কোনো ব্যক্তি আমাদের সহায়তা করেন, যেখানে দেখা যায় নিজের ভোটার যারা আছে, তাদের বয়স বাড়িয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলেন। আবার দেখা যায়, অন্য কারও ১৮-১৯ বছর হলেও ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে দেন না। এর বাইরেও আরও অনেক ধরনের কারণ আছে। তবে এগুলো মূল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X