কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের মধ্যস্থতায় আ.লীগের সঙ্গে বিএনপির আলোচনা হতে পারে

১৪ দলের সমাবেশে আমু
আমির হোসেন আমু। ফাইল ছবি
আমির হোসেন আমু। ফাইল ছবি

সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।

গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দেশবিরোধী দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দলের প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। আমু বলেন, ‘আলোচনা বাদে অন্য কোনো পন্থায় সংকটের সমাধান সম্ভব নয়। আর অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করলে প্রতিরোধ করবে জনগণ।’

১৪ দলের সমন্বয়ক বলেন, ‘বিগত সময়ে জাতিসংঘ যেভাবে তারানকোকে পাঠিয়েছিল, আমাদের দুই দলকে নিয়ে বসেছিলেন। আজকেও প্রয়োজনে এই ধরনের ঘোরাঘুরি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই,

সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বাধা কোথায় এবং কীভাবে সেটা নিরসন করা যায়? সেটা আলোচনার মধ্য দিয়েই সুরাহা হতে পারে। অন্য কোনো পথে নয়।’

একই সমাবেশে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মার্কিন ভিসা নীতির সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকার ভিসা নীতি দুরভিসন্ধিমূলক। এর মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপি বা সুশীল সমাজের কাছে ক্ষমতা তুলে দেওয়া যায়। মার্কিন ভিসা নীতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপিকে বলব, সাহস থাকলে সেই নির্বাচনে আপনারা আসেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে আওয়ামী লীগ। দুরভিসন্ধি করে লাভ নেই। সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ। যথাসময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, লোডশেডিং হচ্ছে, নিত্যপণ্যের দাম বাড়ছে; এটা সত্য। নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, আর বিএনপি-জামায়াত নির্বাচনের আগেই ক্ষমতার অদল বদল করার পাঁয়তারা করছে। বিএনপির কাছে কোনো জাদুর কাঠি নেই। তারা ১০ বছর ক্ষমতায় থেকে জনগণের কোনো উন্নতি করতে পারেনি। বিএনপি-জামায়াত হয় নির্বাচনের ট্রেনে উঠবে, না হয় কলার ভেলায় ভাসিয়ে দেব। বিদেশিরা যত হুমকি দিক না কেন, যথাসময়ে নির্বাচন হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন হবে যথাসময়ে সংবিধান অনুসারে। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। শেখ হাসিনাকে তারাই কবরে পাঠাতে চায়, যারা স্বাধীনতাবিরোধী শক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১০

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১১

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৩

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৪

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৫

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৭

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৯

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

২০
X