কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

ইসহাক দার ঢাকায় নেমেই ‘রাজনীতির মাঠে’

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর
ইসহাক দার ঢাকায় নেমেই ‘রাজনীতির মাঠে’

রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছায় ১৩ বছর পর পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে ঢাকায় এসেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

গতকাল শনিবার দুপুরে একটি বিশেষ বিমানে ছয় সদস্যের প্রতিনিধিদলসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

গত আগস্ট-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ইসহাক দারকে নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য ঢাকায় এলেন। গত জুলাইয়ে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর গত বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

ইসহাক দার সফরের প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন।

এনসিপির সঙ্গে ইসহাক দারের বৈঠক: ইসহাক দার ঢাকায় এসেই একটি পাঁচতারকা হোটেলে ওঠেন। পরে তিনি ঢাকার পাকিস্তান হাইকমিশনে শুরুতেই বিকেল সাড়ে ৪টায় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটিতে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নানা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। ইসহাক দারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তার সফরসঙ্গী স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর এইচ তারিক বাজওয়া, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া-প্যাসিফিক) এবং ঢাকায় নিযুক্ত সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের (দক্ষিণ এশিয়া) মহাপরিচালক, ইলিয়াস মাহমুদ নিজামী, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মুহাম্মদ উমায়ের লতিফ, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক দিলদার আলী আবরো এবং প্রটোকল অফিসার হাফিজ উল্লাহ। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সারসিজ আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন। বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে জানান, পাকিস্তান দূতাবাস থেকে তাদের দাওয়াত দেওয়া হয়েছিল, বৈঠকে বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। আখতার হোসেন বলেন, ‘আগে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ আছে। একাত্তরের ইস্যু অবশ্যই ডিল করা উচিত।’ তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক যেন ভ্রাতৃত্বের হয়, কোনো হেজিমনি (আধিপত্য) না থাকে—এমনটাই প্রত্যাশা এনসিপির।

তবে আরেকটি নির্ভরযোগ্য সূত্র জানায় বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনে তাদের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

জামায়াতের সঙ্গে ইসহাক দারের বৈঠক: ইসহাক দার ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে গতকাল ঘণ্টাব্যাপী বৈঠক হয়। শনিবার বিকেলে জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের প্রতিনিধিদল তার সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও কথা হয়েছে। গত ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকা দরকার।

এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের বিষয়টি দুই দেশের সরকারের আলোচনার বিষয়।

তবে সূত্র জানায়, তাদের সঙ্গেও আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির সঙ্গে বৈঠক: সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির এক প্রতিনিধিদল পাকিস্তান হাইকমিশনে বৈঠকের উদ্দেশ্যে যায়। সেখানে ইসহাক দারের সঙ্গে ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদসহ কয়েকজন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি তারা। তবে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রটি জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন প্রসঙ্গও উঠেছে। এদিকে আরেকটি সূত্র জানায়, আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যাবেন ইসহাক দার।

ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি বৈঠক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এভাবে নির্দ্বিধায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার সুযোগ পায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ায় সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এর আগে পাকিস্তানের কেউ সফরে এলে সেসব রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকত। তবে বর্তমান সময়ে এ চিত্র পাল্টেছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে এই বৈঠকগুলো এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি রাজনৈতিক সংলাপ কূটনৈতিক সৌজন্যের চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি বহন করছে বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক বৈঠক শেষে পাকিস্তান হাইকমিশনের আয়োজনে বিএনপি, এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নৈশভোজে অংশ নেন ইসহাক দার।

আজ রোববার ইসহাক দারের সফরের দ্বিতীয় দিন। আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন ইসহাক দার। প্রায় দুই ঘণ্টার এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে—সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ, বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সমন্বয়, BIISS (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ) ও পাকিস্তানের IPRI (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ)-এর মধ্যে গবেষণা সহযোগিতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X