

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকায় এ মিছিল করা হয়।
মিছিলটি ফকিরাপুল মোড় থেকে শুরু হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘বাজেটে জান্নাত কার্ড না দেখে মন খারাপ করেছে জামায়াতে ইসলামী। এজন্য তারা বিরোধিতা করছে। আবার মাদকের মূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদ করছেন তারা। জনগণ তাদের ঈমান নিয়ে সন্দেহ করছে।’
তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে বাজেটে। এগুলো নিয়ে কোনো অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছে না বিরোধী দল। কিন্তু মাদকের মূল্য বৃদ্ধিতে তাদের মন খারাপ হয়েছে। এ এক অদ্ভুত বিষয়।’
মিছিলে সাবেক ছাত্রদল নেতা ডা. মিজান রহমান, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. ইমরান হাফিজ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহসভাপতি ডা. সাব্বির আহমেদ, ডা. সাব্বির শরীফ শাকিল, পপুলার মেডিকেল কলেজ সভাপতি ডা. ফাইরুজ ফান্নানা, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, দক্ষিণ ছাত্রদল সহসভাপতি মহিউদ্দিন মাহি, পূর্ব ছাত্রদল যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল আসাদ, ছাত্রদল নেতা সাব্বির মাহমুদ তিহান, আতিকুর রহমান, সুলতান আহমেদ, নার্সিং সম্পাদক সাগর হালদার, নিয়াজ আহমেদ সাগর, রুবেল আহমেদ প্রমুখ অংশগ্রহণ করেন।