ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের আগে ভারতকে হারানোই প্রাপ্তি

বিশ্বকাপের আগে ভারতকে হারানোই প্রাপ্তি

শেষ দিকে এসেও রোমাঞ্চ যেন কমেনি। প্রেমাদাসায় আরও একটি শ্বাসরূদ্ধকর ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের জয়ের পথে তখন বড় বাধা হয়ে দাঁড়ালেন অক্ষর প্যাটেল। দারুণভাবে ব্যাট করতে থাকা এ অলরাউন্ডারকে মুস্তাফিজুর রহমানের বলে দারুণ এক ক্যাচবন্দি করেন তানজিদ হাসান তামিম।

তাতেই স্বস্তি মেলে বাংলাদেশ শিবিরে। শেষ দিকে মোহাম্মদ শামিতে কিছুটা শঙ্কার কালো মেঘ দেখা মিলেও দিনের অন্যতম সেরা বোলার অভিষিক্ত তানজিম হাসান সাকিবে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৬ রানের জয় দিয়ে এশিয়া কাপ শেষ হলো সাকিব আল হাসানের দলের। তবে বিশ্বকাপের আগে এমন একটি জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী করবে টাইগারদের।

শুক্রবার রাতে কলম্বোয় বাংলাদেশের হারানোর কিছুই ছিল না। আগেই ফাইনাল থেকে ছিটকে যাওয়া সাকিবরা সে কারণেই পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজান। অভিষেক হয় তরুণ সাকিবের। আর অভিষেক ম্যাচেই বাজিমাত করেন তিনি। ভারতীয় ওপেনার রোহিত শর্মা থেকে শুরু করে ২ ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। ৪.০৮ ইকোনমিতে ৩২ রানে ক্যারিয়ারের শুভসূচনা করলেন তিনি। অভিষেকের দিনে দলকেও জেতালেন সাকিবই। তবে ব্যাট হাতে ৮০ ও বল হাতে ১ উইকেট নিয়ে দিনের সেরা খেলোয়াড় হলেন অধিনায়ক সাকিব।

দুই সাকিবের উজ্জ্বল দিনে দারুণ জয় পেয়েছে বাংলাদেশও। বিশ্বকাপের আগে এমন জয় নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি হয়ে রইল। ভারতের শুভমান গিলের সেঞ্চুরির পরও জিততে পারেনি তারা। এশিয়া কাপের ফাইনাল কিংবা বিশ্বকাপের আগে এমন একটি ফল হয়তো আশাও করেনি রোহিতের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X