কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ
ইসির সঙ্গে বৈঠক

বিশেষ এলাকায় ‘নতুন ভোটার’ নিয়ে বিএনপির আপত্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশেষ বিশেষ নির্বাচনী আসনে ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছেন। কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক।

গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি বিষয়ে অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

বৈঠক শেষে আলোচনার বিষয়াবলি সাংবাদিকদের সামনে তুলে ধরে নজরুল ইসলাম খান জানান, ভোটার স্থানান্তরের বিষয়টি তারা তুলে ধরেছেন। এ বিষয়ে ইসি বলেছে, এরকম বেশি হয়নি। কোনো আসনে ২-৩ হাজারের বেশি স্থানান্তরিত হননি। তবে বিএনপি ইসির এ কথায় সন্তুষ্ট হতে পারেনি।

নজরুল ইসলাম খান জানান, তারা নিশ্চিত জানেন, প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার স্থানান্তরিত হয়েছেন। যারা ইসিকে এ-সংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন, তারা সঠিক তথ্য দেননি। বিএনপি ইসির কাছে আসনভিত্তিক ভোটার স্থানান্তরের তথ্য জানতে চেয়েছে। বিভিন্ন জায়াগায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করতে ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে আঘাত করছেন; কিন্তু ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যদের প্রথমবারের মতো নির্বাচনের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তারা শুনেছেন; যদিও এটা চূড়ান্ত নয়। তারা বলেছেন, ছাত্রদের নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বস্ত করেছে ইসি।

কোনো কোনো দলের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে একটা শান্তি কমিটি গঠন করার কথা শোনা যাচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ; যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছে, তাদের এ সম্পর্কে জানা নেই।’

নজরুল ইসলাম খান জানান, এবার দেশি ৮১টি সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তেমন পরিচিত নয়। কারও বিরুদ্ধে বিএনপির অভিযোগ নেই। তারা জানতে চেয়েছেন, ইসি বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে, নাকি সাধারণ প্রক্রিয়ায় হয়েছে। ইসি বলেছে, তারা বিষয়টি পর্যালোচনা করবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১০

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১১

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৩

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৪

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৫

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৬

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৮

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৯

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০
X