বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবির ওপর হামলা

বড়লেখা সীমান্তে অভিযানে ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার। ছবি : কালবেলা
বড়লেখা সীমান্তে অভিযানে ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় মদ উদ্ধার অভিযানকালে পাচারকারীরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলা চালিয়েছে। ৯৫ বোতল ভারতীয় মদের চালান জব্দের পরই মাদক কারবারিরা ডাকাত ডাকাত বলে বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়।

শনিবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়িতে ঘটনাটি ঘটে।

পরে রাত একটা পর্যন্ত বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা হারিছ আলীর বাড়িতে পুনরায় রেইড দিয়ে আরও ৪৮ বোতলসহ মোট ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি লাতু ও নয়াগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল শনিবার রাত ৮টায় বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়ির অদূরে ওঁৎ পেতে থাকে। রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তি মাদকের চালান নিয়ে ঘরে প্রবেশ করা মাত্র বিজিবি হারিছ আলীর ঘরে রেইড দিয়ে ৯৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করে।

এ সময় হারিছ আলীর বাড়ির লোকজন ও পাশের ঘরের আত্মীয়স্বজনরা ডাকাত ডাকাত বলে বিজিবির ওপর হামলা চালালে বিজিবি ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করলেও নিরাপদ স্থান থেকে হারিছ আলীর বাড়ির দিকে নজর রাখে।

এদিকে বিজিবির ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান, ব্যাটালিয়নের সহকারী পরিচালক, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ ও ইউপি সদস্যরা। রাত একটার দিকে পুনরায় হারিছ আলীর বাড়িতে রেইড দিয়ে আরও ৪৮ বোতলসহ মোট ১৪৩ বোতল ভারতীয় অফিসার চয়েজ (মদ) উদ্ধার করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান বলেন, একটি মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশের গোপন সংবাদে সীমান্তবর্তী ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়িতে বিজিবি লাতু ও বিজিবি নয়াগ্রামের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রথমে ৯৫ বোতল বিদেশি মদ জব্দ করেন। এরপরই চোরাকারবারিরা সঙ্ঘবদ্ধভাবে বিজিবির ওপর হামলা চালায়। পরে রাত একটার দিকে পুনরায় অভিযান চালিয়ে আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদ থানায় জমা দিয়ে মামলা করা হয়েছে।

বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের এবং বিজিবির অভিযানে জব্দ মাদক থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X