ফোকাস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

কীভাবে স্টারমার এত তাড়াতাড়ি অজনপ্রিয় হয়ে উঠলেন

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ
কীভাবে স্টারমার এত তাড়াতাড়ি অজনপ্রিয় হয়ে উঠলেন

যুক্তরাজ্যের লেবার পার্টি দুই বছর আগে ভূমিধস বিজয় নিশ্চিত করে সরকার গঠন করে। জনপ্রিয়তার শীর্ষে থাকা কিয়ার স্টারমার হন প্রধানমন্ত্রী। ক্ষমতার এ সময়ের মধ্যে দ্রুতই তিনি অজনপ্রিয় হতে থাকেন। মূলত লেবার সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের কারণে এখন ব্রিটিশরা নাখোশ। সম্প্রতি স্থানীয় নির্বাচনে তার ভয়াবহ প্রভাব পড়েছে। প্রায় দেড় হাজার কমিশনার হারিয়েছে দলটি। আর এতেই ক্ষুব্ধ নেতা, মন্ত্রী ও এমপিরা পদত্যাগ করছেন। ৯০ জনের মতো এমপি স্টারমারকে পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যে নেতৃত্বের সংকট নতুন নয়। গত কয়েক বছরে বারবার এ সংকট দেখা দিয়েছে। সরকার আসছে, সরকার বদলেছে, কিন্তু সমস্যাগুলো অনেকটাই একই রয়ে গেছে।

বিজয়ী, তবে জনপ্রিয় নন

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টি বিশাল জয় পেয়েছিল। তারা ৬৫০ আসনের পার্লামেন্টে ৪১১টি আসন জেতে। এতে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান হয়। তবে আসন বেশি পেলেও লেবারের ভোটের হার ছিল মাত্র ৩৪ শতাংশ, যা কোনো ক্ষমতাসীন দলের জন্য খুব বেশি নয়। অন্যদিকে কনজারভেটিভরা মাত্র ২৪ শতাংশ ভোট পায়, যা তাদের জন্য বড় ধাক্কা ছিল।

সেই নির্বাচনে ছোট দলগুলোর উত্থানও গুরুত্বপূর্ণ ছিল। গ্রিন পার্টি ও নাইজেল ফারাজের রিফর্ম পার্টি উল্লেখযোগ্য ভোট পায়। বিশেষ করে রিফর্ম পার্টি অভিবাসনবিরোধী ও জাতীয়তাবাদী রাজনীতির কারণে জনপ্রিয় হয়। এতে বোঝা যায়, ব্রিটেনের সমাজে পরিবর্তন আসছে এবং মানুষ পুরোনো দলগুলোর ওপর আস্থা হারাচ্ছে।

ব্রেক্সিটের পর সাধারণ মানুষের জীবনে নানা অর্থনৈতিক চাপ তৈরি হয়। দ্রব্যমূল্য বেড়েছে, জীবনযাত্রার খরচও বাড়ছে। মানুষ মনে করছে সরকার তাদের সমস্যার সমাধান করতে পারছে না। যদিও স্টারমার নিজেকে মধ্যপন্থি ও বাস্তববাদী নেতা হিসেবে তুলে ধরেছিলেন, তবুও তিনি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি।

স্টারমার ‘ট্রাম্পড’

স্টারমার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর পরিস্থিতি জটিল হয়ে যায়। ট্রাম্পের সঙ্গে নাইজেল ফারাজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাম্প বিভিন্ন বিষয়ে স্টারমারের সমালোচনা করেছেন—শুল্কনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি পর্যন্ত। স্টারমারের আরেকটি বড় সমস্যার নাম পিটার ম্যান্ডেলসন। তাকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য। কিন্তু পরে জেফ্রি এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্ক নিয়ে বিতর্ক শুরু হয়। এতে স্টারমারের সরকারের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয়।

অভ্যন্তরীণ অসন্তোষ

দেশের ভেতরেও মানুষ অসন্তুষ্ট। মূল্যস্ফীতি আগের চেয়ে কমলেও জীবনযাত্রার খরচ এখনও বেশি। অভিবাসন নীতি নিয়েও সরকার চাপে আছে। কেউ মনে করছে সরকার খুব কঠোর নয়, আবার কেউ মনে করছে সরকার মানবিক আচরণ করছে না। ফলে দুই দিক থেকেই সমালোচনা বাড়ছে।

২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টি বড় ধাক্কা খায়। রিফর্ম পার্টি ১ হাজার ৩০০-এর বেশি কাউন্সিল আসন জেতে। গ্রিন পার্টিও ভালো ফল করে। অন্যদিকে লেবার প্রায় দেড় হাজার আসন হারায়। এতে স্পষ্ট হয়ে যায় যে, সাধারণ মানুষের মধ্যে স্টারমারের জনপ্রিয়তা দ্রুত কমছে।

সরকারের কিছু নীতিও মানুষের রাগ বাড়িয়েছে। উদাহরণ হিসেবে শীতকালে জ্বালানি সহায়তা কমানোর সিদ্ধান্তকে ধরা যায়। সরকার অর্থ সাশ্রয়ের জন্য এই সুবিধা সীমিত করেছিল। কিন্তু সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার কারণে পরে সিদ্ধান্ত আংশিক বদলাতে হয়।

সামনের পথ...

এখন লেবার পার্টির ভেতরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তার বিকল্প হিসেবে শক্ত কোনো নেতা এখনও সামনে আসেনি। তার সমর্থকরা বলছেন, এখন নেতৃত্ব পরিবর্তন করলে দেশ আরও অস্থির হয়ে পড়বে।

এদিকে ট্রাম্প ইউরোপ ও যুক্তরাজ্যকে অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন। তিনি উত্তর সাগরে তেল উত্তোলন বাড়ানোর পক্ষেও কথা বলেছেন এবং নবায়নযোগ্য জ্বালানির সমালোচনা করেছেন। কিন্তু ব্রিটেন সবুজ জ্বালানিকে নিজেদের গর্বের বিষয় হিসেবে দেখে। স্টারমার বড় জয় নিয়ে ক্ষমতায় এলেও খুব দ্রুত জনপ্রিয়তা হারিয়েছেন। অর্থনৈতিক চাপ, অভিবাসন সমস্যা, রাজনীতি এবং দলের ভেতরের অসন্তোষ—সব মিলিয়ে তার সরকার এখন কঠিন সময় পার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X