কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

ভাষাসংগ্রামী আবুল বরকত

জন্মদিন
শহীদ আবুল বরকত। ছবি : সংগৃহীত
শহীদ আবুল বরকত। ছবি : সংগৃহীত

বায়ান্নর ভাষা আন্দোলনে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের মধ্যে শহীদ আবুল বরকত অন্যতম। শহীদ বরকত ১৯২৭ সালের ১৩ জুন (মতান্তরে ১৬ জুন) তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর অঞ্চলের বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শামসুদ্দিন ও মায়ের নাম হাসিনা বেগম। দেশ ভাগের পর ১৯৪৮ সালে তার পরিবার ঢাকায় চলে আসে। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে চতুর্থ হয়ে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন। ২১ ফেব্রুয়ারি তৎকালীন নুরুল আমিন সরকারের জারি করা ১৪৪ ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলের সময় পুলিশের গুলিতে শহীদ হন এ ভাষাসংগ্রামী। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় শুরু হওয়া সংঘর্ষ একসময় ঢাকা মেডিকেলের ছাত্র হোস্টেলেও ছড়িয়ে পড়ে। পুলিশ অতর্কিত হামলে পড়ে ছাত্রদের ওপর। আকাশ-বাতাস প্রকম্পিত হয় ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে। একসময় পুলিশ হোস্টেলে ঢুকে অতর্কিত গুলি ছুড়তে থাকে। আবুল বরকত লুটিয়ে পড়েন মাটিতে। তলপেটে লেগেছে গুলি। তাকে সঙ্গীরা কাঁধে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে পানি খেতে চাইলে, পানি না থাকায় তাকে রুমাল চুষতে দেওয়া হয়। এ সময়ও বরকত সাহস হারাননি এবং আন্দোলন যেন স্তিমিত না হয় সেদিকে খেয়াল রেখে বলেছেন—‘খুব কষ্ট হচ্ছে, বাঁচব না। বিষ্ণুপ্রিয়া ভবন, পুরানা পল্টনে খবর পৌঁছে দেবেন।’ রাত ৮টার দিকে তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X