মুহাম্মদ নুরুল আমিন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

অর্থনীতিতে মেরিটাইম শিক্ষার অবদান

অর্থনীতিতে মেরিটাইম শিক্ষার অবদান

সম্প্রতি দেশের একমাত্র এবং প্রথম মেরিটাইম বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এক যুগ পূর্ণ করেছে। ২০১৩ সালের ২৭ অক্টোবর যাত্রা শুরু করা এই বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নাম পরিবর্তন ও একাডেমিক সম্প্রসারণের মাধ্যমে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা পরিমণ্ডলে বেশ সুনাম অর্জন করেছে।

কৌশলগত সামুদ্রিক অবস্থান, দীর্ঘ উপকূলরেখা, সমুদ্র ও নদীবন্দর এবং বিস্তৃত সমুদ্র-বাণিজ্যের কারণে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ করে সুনীল অর্থনীতিতে সমুদ্রবিদ্যা ও এ-সংক্রান্ত জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মোট আমদানি ও রপ্তানির ৯৫ শতাংশেরও বেশি সমুদ্রপথে সম্পন্ন হয়, যা সামুদ্রিক অবকাঠামো ও দক্ষ মানবসম্পদের গুরুত্বকে স্পষ্টভাবে প্রমাণ করে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মীমাংসার ফলে বাংলাদেশের সমুদ্র অঞ্চল সম্প্রসারিত হয়েছে। যার ফলে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি সম্পর্কিত ক্ষেত্রগুলো, যেমন—সমুদ্রতলের সম্পদ বিশেষ করে গ্যাস, তেল বা জ্বালানি সম্পদ, মৎস্য সম্পদ, সামুদ্রিক পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা প্রভৃতি বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের বেশকিছু সামুদ্রিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমুদ্রগামী জাহাজের অফিসার ও নাবিকদের প্রশিক্ষণ প্রদান করলেও এই বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগানোর জন্য সমুদ্রবিদ্যা, সামুদ্রিক শাসন ব্যবস্থা, সমুদ্র আইন, বন্দর ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গ উচ্চশিক্ষার যথেষ্ট অভাব ছিল। ফলে প্রথাগত নাবিক প্রশিক্ষণের পাশাপাশি উচ্চতর ডিগ্রি, গবেষণা ও নীতিনির্ধারণী জ্ঞানসহ উৎকৃষ্ট মানের সামুদ্রিক শিক্ষার প্রয়োজনীয়তা ক্রমশ বেড়েই চলেছে। বাংলাদেশের সুবিধাজনক ভৌগোলিক অবস্থান, বঙ্গোপসাগরে প্রবেশাধিকার ও ক্রমবর্ধমান সামুদ্রিক বাণিজ্যের কারণে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং পেশাগত প্রশিক্ষণের বিশেষ প্রয়োজন রয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভূমিকা : ২০১৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাসকৃত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আইন, ২০১৩ (আইন নং ৪৭) অনুযায়ী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন মেরিটাইম শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য, সেবা ও কর্মক্ষেত্রে দক্ষ পেশাজীবী তৈরি করার মিশন নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির ভিশন হলো উচ্চমানের মেরিটাইম শিক্ষার জন্য আধুনিক সুবিধা ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎকৃষ্ট শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং মেরিটাইম ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করা। বিশ্ববিদ্যালয়টি ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ল অ্যান্ড পলিসি, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট, মেরিন সায়েন্স ও টেকনোলজিসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অবদান—

মানবসম্পদ উন্নয়ন: বাংলাদেশে সমুদ্রনির্ভর ব্যবসা-বাণিজ্যের বৃদ্ধি, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, সমুদ্র সম্পদ অনুসন্ধান, সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে দক্ষ পেশাজীবীর চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এই খাত সংশ্লিষ্ট দক্ষ জনশক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেরিটাইম খাতে উচ্চশিক্ষার ঘাটতি পূরণ: বাংলাদেশের প্রথম ও একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ল অ্যান্ড পলিসি, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়টির পাঠ্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; যা বৈশ্বিক প্রতিযোগিতামূলক মেরিটাইম খাতে দক্ষ পেশাজীবী তৈরি করতে সহায়তা করছে।

জাতীয় সুনীল অর্থনীতির বিকাশে সহায়তা: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উদ্দেশ্য সরাসরি বাংলাদেশের সামুদ্রিক সম্পদ, সমুদ্র-বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত। ভূমিভিত্তিক সম্পদের ঘাটতির পরিপ্রেক্ষিতে সমুদ্র এখন মৎস্য, সামুদ্রিক জৈবপ্রযুক্তি, সমুদ্রতলের খনিজ, সামুদ্রিক বায়ু ও সৌরশক্তি এবং শিপিং লজিস্টিকস হাব তৈরির নতুন সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এই সুবর্ণ সুযোগ সদ্ব্যহারের জন্য শিক্ষা ও গবেষণার প্রসারে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় নীতি, শাসন ও সামুদ্রিক নিরাপত্তা: সামুদ্রিক শাসন ব্যবস্থা (আইন, বিধি, নিরাপত্তা ও পরিবেশ) ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম গভর্নমেন্ট অ্যান্ড পলিসি অনুষদ এ বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অবিরাম কাজ করে চলেছে।

গবেষণা ও উদ্ভাবন: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ওশানোগ্রাফি, কোস্টাল ইঞ্জিনিয়ারিং, মেরিন এনভায়রনমেন্ট ইত্যাদি বিষয়ে গবেষণার মাধ্যমে জাতীয় জ্ঞানভিত্তি শক্তিশালী করছে এবং প্রযুক্তিগত উদ্ভাবনে অবদান রাখছে; যা পূর্বে বাংলাদেশে তুলনামূলকভাবে উপেক্ষিত ছিল। উল্লেখ্য, বর্তমান প্রশাসন ও ফ্যাকাল্টিগুলো মৌলিক গবেষণার ওপর অধিকতর গুরুত্ব আরোপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সচেষ্ট রয়েছে।

আন্তর্জাতিক মান ও স্বীকৃতি: আন্তর্জাতিক মানদণ্ড (যেমন—আইএমও এবং বৈশ্বিক মেরিটাইমের বিশ্ববিদ্যালয়গুলো) সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। যদিও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বয়সে তরুণ, তবুও এই বিশ্ববিদ্যালয় অবিরাম কাজ করে যাচ্ছে বিশ্বখ্যাত মেরিটাইম বিশ্ববিদ্যালয়গুলোর (যেমন—ডব্লিউএমইউ, সাংহাই মেরিটাইম ইউনিভার্সিটি, কোরিয়া মেরিটাইম অ্যান্ড ওশান ইউনিভার্সিটি) সমকক্ষতা অর্জনে।

চ্যালেঞ্জ ও সম্ভাবনা : উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এখনো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে; যা উন্নয়নশীল দেশের নতুন বিশেষায়িত প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বাভাবিক। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি অবকাঠামোগত ও একাডেমিক দিক থেকে এখনো ‘গঠন পর্বে’ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের সরঞ্জাম, সিমুলেশন সুবিধা, ট্রেনিং শিপ ও গবেষণা জাহাজ সংগ্রহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশে মেরিটাইম খাতে একটি শক্ত ভিত্তি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক মানে পৌঁছানোরও বৃহৎ সুযোগ রয়েছে। সুনীল অর্থনীতির (মৎস্য, জ্বালানি, সামুদ্রিক বায়োটেকনোলজি, উপকূলীয় পর্যটন ইত্যাদি) ক্রমবর্ধমান গুরুত্ব বিশ্ববিদ্যালয়টির জন্য নতুন একাডেমিক ও গবেষণার সুযোগ সৃষ্টি করছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এখন বিশ্বের শীর্ষ মেরিটাইম বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক সহযোগিতা গড়ে তুলে জ্ঞান বৃদ্ধি ও গবেষণায় উৎকর্ষ অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সামুদ্রিক খাত সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সামুদ্রিক প্রশাসন, আইন, নিরাপত্তা, লজিস্টিকস ও সমুদ্রবিদ্যায় দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রধান ভূমিকা রাখতে পারে। বর্তমানে দেশ-বিদেশে সমুদ্রবিদ্যায় দক্ষ মানবসম্পদের চাহিদা ব্যাপক।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এদেশের মেরিটাইম শিক্ষার প্রধান প্রতিষ্ঠান হিসেবে নিরলস কাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয়টি প্রথাগত প্রশিক্ষণের কাঠামো অতিক্রম করে উচ্চশিক্ষা, গবেষণা, নীতি ও শাসন ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সমুদ্র-বাণিজ্যে, সুনীল অর্থনীতির বিকাশ ও মানবসম্পদ উন্নয়নে অর্থাৎ, জাতীয় লক্ষ্য পূরণে অবদান রেখে চলেছে; যখন জাতীয় অর্থনীতিতে মেরিটাইম খাতের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গবেষণাগার, সমুদ্র-প্রশিক্ষণ, সিমুলেটর, গবেষণা জাহাজ প্রভৃতি অবকাঠামোর উন্নয়ন; শিপিং, বন্দর, অফশোর জ্বালানি, মেরিন প্রযুক্তি প্রভৃতির সঙ্গে শিল্প খাতের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন; গবেষণার ফলাফলের স্কেলিং এবং ডিজিটাল শিপিং, অফশোর উইন্ড এনার্জি, মেরিন বায়োটেকনোলজি, জলবায়ু ও মহাসাগর পরিবর্তন, সামুদ্রিক নিরাপত্তা প্রভৃতির মতো দ্রুত পরিবর্তনশীল সামুদ্রিক প্রবণতার সঙ্গে পাঠ্যক্রমের অভিযোজনের ওপর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টির সাফল্য নির্ভর করবে। নিরবচ্ছিন্ন সরকারি সহায়তা, গবেষণায় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় একদিন বিশ্বমানের মেরিটাইম শিক্ষা ও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে; যা বাংলাদেশের সুনীল অর্থনীতি ও সামগ্রিক জাতীয় সমৃদ্ধিতে যুগান্তকারী অবদান রাখবে বলে সবার বিশ্বাস।

লেখক: সহকারী রেজিস্ট্রার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X