কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

তারাপদ রায়

জন্মদিন
তারাপদ রায়

তারাপদ রায় বাংলার প্রসিদ্ধ কবি, ছোট গল্পকার, সম্পাদক ও প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সঙ্গে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গম স্রষ্টা তিনি। তারাপদ রায়ের জন্ম ১৯৩৩ সালের ১৭ নভেম্বর অবিভক্ত বাংলায় বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে। ১৯৫১ সালে কলকাতায় কলেজে পড়তে যান। কর্মজীবনের শিক্ষকতা ও সরকারি চাকরি করেন। সম্পাদনা করেন দুটি লিটল ম্যাগাজিন ‘পূর্ব মেঘ’ ও ‘কয়েকজন’। তার প্রথম কবিতার বই ‘তোমার প্রতিমা’। তার প্রকাশিত কবিতা সহস্রাধিক। কবিতার পাশাপাশি লিখতেন রম্যরচনা। তা ছাড়া লিখেছেন অজস্র গল্প, ছোট উপন্যাস ও শিশু সাহিত্য। বাংলা সাহিত্যে সার্থক রম্যরচনা লেখকদের মধ্যে অন্যতম। তিনি ‘নক্ষত্র রায়’ এবং ‘গ্রন্থকীট’ ছদ্মনামেও লিখতেন। তার গ্রন্থসংখ্যা ৮০টি। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছিলাম ভালোবাসার নীল পতাকাতে স্বাধীন’, ‘কোথায় যাচ্ছেন তারাপদ বাবু’, ‘নীল দিগন্ত এখন ম্যাজিক’, ‘পাতা ও পাখিদের আলোচনা’, ‘দারিদ্র্যরেখা’, ‘দুর্ভিক্ষের কবিতা’, ‘কবি ও পরশিল্পী’ ইত্যাদি। তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘কাণ্ডজ্ঞান’, ‘জ্ঞানগম্যি’, ‘ছাড়াবাড়ি পোড়াবাড়ি’, ‘বালিশ’ ইত্যাদি। কথাভঙ্গি এবং পরিহাস বিদ্রূপমিশ্রিত বাকধারার সমন্বয়ে বাংলা কবিতায় এক স্বাতন্ত্র্য অর্জন করেছেন। শিশুসাহিত্য রচনাতেও তিনি নিপুণ। ডোডো তাতাই তার প্রতিভার নিদর্শন। তারাপদ রায় ২০০৭ সালের ২৫ আগস্ট কলকাতায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X