কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

ভলতেয়ার

জন্মদিন
ভলতেয়ার

ফ্রঁসোয়া-মারি আরুয়ে, যিনি ছদ্মনাম ভলতেয়ার নামেই পরিচিত। ফরাসি আলোকময় যুগের লেখক, প্রাবন্ধিক, দার্শনিক ও পথপ্রদর্শক। দার্শনিক মতবাদ, ধর্মীয় ও বাক-স্বাধীনতা, নিরপেক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থা এবং ধর্ম ও রাষ্ট্রকে পৃথক রাখার পক্ষে সংগ্রাম করে গেছেন।

ভলতেয়ারের জন্ম ১৬৯৪ সালের ২১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে এক মধ্যবিত্ত পরিবারে। তার বয়স যখন মাত্র সাত বছর, তখন তার মা মারা যান। এ ঘটনাটি বাবা ও বড় ভাইবোনদের প্রতি তাকে বিদ্রোহী করে তোলে। সেই বালকটি আশ্রয় পায় ধর্মপিতা অ্যাবের কাছে, যিনি নিজেও ছিলেন মুক্তচিন্তক। লেখাপড়া শেষ করার পর ভলতেয়ার সাহিত্যের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। স্বপ্ন ছিল নাট্যকার হওয়ার। কিন্তু তার ধর্মপিতা বিরোধিতা করেন এবং তিনি সরকারি কর্মকর্তা হতে চাপ দেন। তাই ধর্মপিতার ইচ্ছানুযায়ী প্যারিসে নোটারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ফরাসি রাষ্ট্রদূতের সচিব হিসেবে নেদারল্যান্ডস চলে যান। তার বইগুলো পুড়িয়ে ফেলা হয়। জনরোষানলে পড়ে আবারও তিনি শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। প্রায় ২১ হাজার বই সংগ্রহ ও অধ্যয়ন করেন। অতঃপর তিনি রাষ্ট্র থেকে চার্চকে পৃথক রাখার জন্য আহ্বান জানান। ইতিহাসে ভলতেয়ারের অবদান কোনোভাবেই অস্বীকার্য নয়। কেননা, কীভাবে ইতিহাসকে সংরক্ষণ করতে হয়, তার এক নতুন দৃষ্টিভঙ্গির ধারণা দেন তিনি। ১৭৭৮ সালের ৩০ মে এই মহান দার্শনিক মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X