কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

বুদ্ধদেব বসু

জন্মদিন
বুদ্ধদেব বসু

খ্যাতনামা বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব বসু একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী অন্যতম কবি হিসেবে তিনি সমাদৃত। আবার সাহিত্য সমালোচনা ও কবিতা পত্রিকার প্রকাশ এবং সম্পাদনার জন্যও তিনি বিশেষভাবে সম্মাননীয় ও স্মরণীয়। বুদ্ধদেব বসুর জন্ম ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লায়। তার শৈশব, কৈশোর ও যৌবনের প্রথমভাগ কাটে কুমিল্লা, নোয়াখালী ও ঢাকায়। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্সসহ বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের প্রথমভাগে কলকাতার রিপন কলেজে অধ্যাপনা করেন। এরপর একে একে তিনি আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়সহ ভারতে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ঢাকা থেকে প্রগতি এবং কলকাতা থেকে কবিতা পত্রিকা প্রকাশ ও সম্পাদনা তার উল্লেখযোগ্য কর্ম। রবীন্দ্রোত্তর কবিতা-আন্দোলনেও এর ভূমিকা স্বীকৃত। বুদ্ধদেব নিজেও রবীন্দ্র-প্রভাববলয় থেকে বেরিয়ে আসেন। মননশীল প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির পরিচয় দিয়েছেন। তার গদ্যশৈলীতে আছে ব্যক্তিত্বের ছাপ। পদ্য-গদ্য মিলিয়ে তার গ্রন্থসংখ্যা শতাধিক। ইংরেজি ভাষায় কবিতা, প্রবন্ধ ইত্যাদি রচনা করেও ইউরোপ-আমেরিকায় প্রচুর প্রশংসা অর্জন করেন। ১৯৭০ সালে ভারত সরকার তাকে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করে। ১৯৭৪ সালের ১৮ মার্চ তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X