মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

আইনশৃঙ্খলার উন্নতি আবশ্যক

আইনশৃঙ্খলার উন্নতি আবশ্যক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এরই মধ্যে তপশিল ঘোষণা হয়ে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি একইদিন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট। বহু জল্পনা-কল্পনা-আলোচনার পর দেশ যখন নির্বাচনমুখী ট্রেনে, ঠিক তখন, অর্থাৎ বৃহস্পতিবার তপশিল ঘোষণার পরদিনই আসন্ন নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আততায়ীর বন্দুকের নলে নিশানা হলেন। এর ফলে উত্তপ্ত পুরো দেশ। প্রশ্নের মুখে পড়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সন্দেহ নেই, উদ্ভূত পরিস্থিতি ঠিকঠাক নিয়ন্ত্রণ সম্ভব না হলে এটি আসন্ন নির্বাচনের জন্য অশনিসংকেত হয়ে উঠবে।

শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ ঘটনার প্রতিবাদে নানা ধরনের কর্মসূচিতে সরব হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন ও ভোট ইস্যুতে বিভিন্ন দলের মধ্যে বিভক্তি থাকলেও ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনা সব দলকে আবারও এক কাতারে এনেছে। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে দলগুলো। এটা একটা ইতিবাচক দিক। তবে হাদির ওপর হামলাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য আরও শক্তিশালীরূপে ফিরে এসেছে অবৈধ ও জুলাই অভ্যুত্থানের সময় লুণ্ঠিত অস্ত্রের বিষয়টি।

প্রশ্ন উঠেছে, গত দেড় বছরে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রমে কি পর্যাপ্ত তৎপরতা ছিল? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা ঠিক করতে কার্যকর উদ্যোগ ছিল না বলে এখন নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিলম্বে হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিরাপত্তায় এরই মধ্যে নানা পরিকল্পনা নেওয়া শুরু হয়েছে। অবৈধ ও লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও দেশবিরোধীদের গ্রেপ্তারসহ নানা ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোরালো অভিযানের ঘোষণা এসেছে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য, ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। নির্বাচন বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করা হবে। এ ছাড়া জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালু করা হবে বলেও জানান তিনি।

আমরা মনে করি, আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেই উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই। কেননা এরই মধ্যে হাদির ওপর আততায়ীর হামলার ঘটনা জনপ্রতিনিধি তো বটেই; জনমনেও এক ধরনের শঙ্কা তৈরি করেছে, যা ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তরায়। ফলে জনমনে স্বস্তি ফেরাতে এ পরিস্থিতির উন্নতি একমাত্র পথ। এ দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর কিছুটা থাকলেও সবচেয়ে বেশি বর্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। বহু অনিশ্চয়তা ও ঘটনার ঘনঘটার পর যখন নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে দেশ, তখন নির্বাচন যেন কোনো অপশক্তি ভণ্ডুল করতে না পারে, এজন্য জরুরি জোর তৎপরতা। আমাদের প্রত্যাশা, যথাযথ পদক্ষেপের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অচিরেই উন্নতি ঘটবে। দূর হবে আস্থার সংকট। দেশ এগিয়ে যাবে একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের দিকে। আমরা বিশ্বাস করি, এখনো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট সময় রয়েছে সংশ্লিষ্টদের হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X