রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে কথা বলেন হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে কথা বলেন হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তিনি এলাকার সন্তান হিসেবে আজীবন জনগণের ভালোবাসা ও দোয়ার সঙ্গে থাকতে চান। এলাকার উন্নয়নের জন্য এলাকার সন্তান হিসেবে সবার ঐক্যবদ্ধ চাই।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পূর্ব বাসাবো আল নূর জামে মসজিদে জোহরের নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি যে, আজ আমি এখানে দাঁড়িয়ে দু-একটি কথা বলার সুযোগ পেয়েছি—আলহামদুলিল্লাহ। আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। আমার রাজনৈতিক জীবনও এই এলাকার সঙ্গেই সম্পৃক্ত।

তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বর্তমানে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের নেতা মির্জা আব্বাস এবং তার সহধর্মিণী আফরোজা আব্বাসের জন্যও দোয়া কামনা করছি।

হাবিব আরও বলেন, আমি আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে চাই। যা কিছু ভালো, তার সঙ্গেই থাকতে চাই এবং যা কিছু খারাপ, তা থেকে দূরে থাকতে চাই। অতীতেও সেভাবেই চলেছি, ভবিষ্যতেও তেমনই থাকতে চাই।

তিনি এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, এলাকায় যেসব কাজ খারাপ, সেগুলো যেন আমরা সবাই মিলে প্রতিহত করতে পারি এবং ভালো কাজগুলো এগিয়ে নিতে পারি এই প্রত্যাশাই আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। একজন এলাকার সন্তান হিসেবে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি ভালো কিছু করতে পারি এবং আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মুসল্লি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X