কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

হাদিকে গুলি : আদালতে যা বললেন সেই মোটরসাইকেলের মালিক

আদালতে মো. আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত
আদালতে মো. আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি তিনি মিরপুরের মাজার রোড থেকে কিনেছিলেন। তবে পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করায় প্রথম দিকে সেটি বাসায় পড়ে ছিল। একপর্যায়ে তিনি মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করে দেন।

আদালতকে আব্দুল হান্নান আরও জানান, পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি করে দিই এবং তাদের আমি নাম চেঞ্জ (মালিকানা পরিবর্তন) করে দেওয়ার কথা বলেছিলাম। তারা দুই মাস আগে কল দিয়েছিল, তবে সে সময় আমি অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য শোরুমে যেতে পারিনি।

এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান।

একপর্যায়ে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি এখনো দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। বাকি দুজন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকে। তাদের কাছে এ ধরনের কোনো তথ্য আছে কি না, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন কোনো তথ্য পেলে পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরও জানান, ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়েছি। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী দেশে আসার পর ইমিগ্রেশনে তার বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X