কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এ ছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বেলা সোয়া ১১টায় থাকবেন অর্থ উপদেষ্টা। মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবন-১, কক্ষ-৪০০, বাংলাদেশ সচিবালয়ে সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির কর্মসূচি

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দুপুর ২টায় বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোল চত্বরে দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হবে।

ছাত্র অধিকার পরিষদের কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেলা সাড়ে ১১টায় মধুর ক্যান্টিনের সামনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

জাতীয় ছাত্রশক্তির কর্মসূচি

সকাল ১১টায় জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালিত হবে।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি পুর আড়াইটায় তথ্য ভবনের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টির আঘাতে বগুড়ার কৃষি, ৫ কোটি টাকার ফসলহানি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১০

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১১

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১২

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৩

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৪

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৫

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৬

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১৭

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১৮

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৯

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

২০
X