কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলাকারীকে জাপটে ধরা কে এই মুসলিম যুবক

অস্ট্রেলিয়ায় হামলাকারীকে জাপটে ধরা মুসলিম যুবক। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় হামলাকারীকে জাপটে ধরা মুসলিম যুবক। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ এক গণগুলিবর্ষণের সময় অসীম সাহসিকতার পরিচয় দিয়ে একজন নিরস্ত্র ব্যক্তি বন্দুকধারীকে নিরস্ত্র করেন। দ্রুত সিদ্ধান্ত ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপে বহু প্রাণ রক্ষা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ির আড়াল থেকে দৌড়ে এসে ওই ব্যক্তি বন্দুকধারীকে পেছন থেকে জাপটে ধরেন, তার হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন এবং পরে অস্ত্রটি তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় গণমাধ্যম ৭নিউজ জানিয়েছে, ওই সাহসী ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ (৪৩)। তিনি পেশায় একজন ফল বিক্রেতা। হামলার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে দুটি আঘাত পান এবং হাসপাতালে ভর্তি হন।

আহমেদের কাজিন মোস্তাফা জানান, তিনি হাসপাতালে আছেন। ভেতরে ঠিক কী অবস্থা, তা এখনো নিশ্চিত নই। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি শতভাগ একজন নায়ক।

প্রতিবেদন বলা হয়েছে, আহমেদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো অভিজ্ঞতা ছিল না। ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় পরিস্থিতি বুঝে তিনি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। পরে ওই রাতেই তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।

এই সাহসিকতার জন্য অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন আহমেদ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তাকে ‘একজন নায়ক’ বলে অভিহিত করেছেন।

পুলিশ জানায়, হানুক্কাহ উপলক্ষে বন্ডি বিচে আয়োজিত একটি অনুষ্ঠানে হামলাটি হয়, যেখানে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন এবং ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছিল বলে জানায় পুলিশ এবং ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় দুইজন সন্দেহভাজন ছিলেন। তাদের একজন নিহত হয়েছে এবং অপরজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া কাছাকাছি একটি গাড়ি থেকে বিস্ফোরক ডিভাইসও উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক রয়েছেন বলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ঘটনার পর জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকার কথা জানান প্রধানমন্ত্রী আলবানিজ। তিনি বলেন, হানুক্কাহর প্রথম দিনে ইহুদি অস্ট্রেলিয়ানদের ওপর এই লক্ষ্যভিত্তিক হামলা আমাদের জাতির হৃদয়ে আঘাত। এটি ঘৃণা, ইহুদিবিদ্বেষ ও সন্ত্রাসবাদের জঘন্য উদাহরণ। আমাদের দেশে এর কোনো স্থান নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X