কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সিডনিতে হামলা

সন্দেহভাজন গুলি করা ব্যক্তি পাকিস্তান থেকে এসেছেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হানুক্কা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চালানো বন্দুক হামলায় জড়িত এক হামলাকারী সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। এবিসি নিউজকে দেওয়া এক জ্যেষ্ঠ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ওই ব্যক্তি সম্ভবত পাকিস্তানি বংশোদ্ভূত একজন মুসলিম যুবক।

ওই কর্মকর্তার দাবি অনুযায়ী, সন্দেহভাজনের নাম নাভিদ আকরাম। তার বয়স ২৪ বছর (জন্ম ১২ আগস্ট ২০০১) এবং তিনি সিডনির বনিরিগ এলাকায় বসবাস করতেন। হামলার পর তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলেও জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার ঘটনাস্থল থেকে আকরামের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

আকরামের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তথ্য ঘেঁটে দেখা গেছে, তিনি সিডনির সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি এবং পাকিস্তানের ইসলামাবাদের হামদর্দ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আল মুরাদ ইনস্টিটিউটেও অধ্যয়ন করেন। সেখানে তাকে একজন ‘মডেল শিক্ষার্থী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

তবে তার সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে তার ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাস সম্পর্কে স্পষ্ট ধারণা মেলে।

এদিকে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্যগুলো নিশ্চিত করেনি। তদন্তের স্বার্থে হামলাকারীদের পরিচয় ও পটভূমি নিয়ে পুলিশ সতর্ক অবস্থান বজায় রেখেছে।

এই হামলাকে এরই মধ্যে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X