কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে লড়াই শুরু হয়েছিল, সেটি বারবার হোঁচট খাচ্ছে। সবশেষ ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে নানা বাধা আসছে। সেই বাধার সবশেষ সংযোজন জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক ওসমান হাদির ওপর গুলি বর্ষণ।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, ফ্যাসিস্ট বিদায় দিয়ে আমরা যখন গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য নির্বাচনমুখী হলাম, ঠিক তখন এ ধরনের আক্রমণ ১৯৭১ সালে আজকের এই দিনে বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যেভাবে জাতির সূর্যসন্তানদের হত্যা করেছে, ঠিক তেমন হাদির ওপর হামলা করে পুরো জুলাই আন্দোলনের শক্তিকে হুমকি দিয়ে গেল অগণতান্ত্রিক কোনো শক্তি। ঐক্যবদ্ধ লড়াই এই সংকট উত্তরণের একমাত্র পথ।

শ্রদ্ধা জানাতে গিয়ে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, সেদিন সত্যের ওপর দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন আমাদের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীরা। যার কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজও যারা সত্যের ওপর দাঁড়িয়ে থাকবে, বিজয় তাদেরই নিশ্চিত হবে। মিথ্যা শেষ পর্যন্ত কখনোই বিজয়ী হয়েছে, ইতিহাস তা বলে না।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন জেএসডির সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১০

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১২

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৩

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৪

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৫

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৬

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৭

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৮

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৯

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

২০
X