কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

স্বপ্ন ও দায়

স্বপ্ন ও দায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে যে ৫১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, তা নিঃসন্দেহে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজে ইশতেহার ঘোষণা করেছেন। এ ইশতেহার শুধু রাজনৈতিক বার্তা নয়; বরং নেতৃত্বের দায়িত্ব নেওয়ারও এক প্রকাশ্য ঘোষণা। এটিই তার প্রথম নির্বাচনী ইশতেহার, ফলে এটি ভবিষ্যৎ রাজনীতির জন্যও এক ধরনের পরীক্ষা।

ইশতেহারকে পাঁচটি ভাগে বিভক্ত করে রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক উন্নয়ন এবং ধর্ম-সংস্কৃতি পর্যন্ত বিস্তৃত পরিকল্পনার কথা বলা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিএনপি এবার ৯টি প্রধান অগ্রাধিকার প্রতিশ্রুতি সামনে এনেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন সংকট ও দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রবর্তনের ঘোষণা নিম্নআয়ের মানুষ এবং কৃষকদের জন্য আশার আলো হতে পারে। দেশে মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার যে বাস্তব সংকট রয়েছে, সেখানে এই দুটি উদ্যোগ বাস্তবায়িত হলে তা জনজীবনে সরাসরি প্রভাব ফেলবে। একইভাবে স্বাস্থ্য খাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি ইতিবাচক। বাংলাদেশে স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা বহুদিনের, বিশেষ করে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার সংকট ভয়াবহ। তবে শুধু নিয়োগ নয়, স্বাস্থ্য খাতে দুর্নীতি, ব্যবস্থাপনা সংকট ও ওষুধ-সেবার অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে এ উদ্যোগও কাগজে সীমাবদ্ধ থাকবে। শিক্ষা নীতিতে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার কথা বলা হয়েছে এবং ‘মিড-ডে মিল’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা উন্নয়নশীল দেশে শিক্ষার্থী ধরে রাখার ক্ষেত্রে কার্যকর হতে পারে।

তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, স্টার্টআপ সহায়তা, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের প্রতিশ্রুতি সময়োপযোগী। কারণ, দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী, আবার সবচেয়ে বড় সংকটও বেকারত্ব। তবে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে শুধু পরিকল্পনা নয়, বিনিয়োগবান্ধব পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো নিশ্চিত করা জরুরি। নইলে তরুণদের স্বপ্ন বারবার হতাশায় পরিণত হবে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের উপাসনালয়ের নেতাদের জন্য সম্মানী ও কল্যাণ ব্যবস্থা চালুর প্রস্তাব এবং আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (পেপাল) চালুর প্রতিশ্রুতি রাজনৈতিকভাবে জনসমর্থন পাওয়ার মতো উদ্যোগ। বিশেষ করে পেপাল চালু হলে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা আরও বাড়তে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এ ইশতেহার বাস্তবায়নের দায়বদ্ধতা কতটা নিশ্চিত হবে? অতীতে আমরা দেখেছি, নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় যাওয়ার পর অনেক দলই তা ভুলে যায়। জনগণের প্রত্যাশা এবার যেন ভিন্ন হয়। জনগণ কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের প্রমাণ দেখতে চায়। তাই বিএনপির উচিত হবে ইশতেহারকে শুধু নির্বাচনী কৌশল হিসেবে না দেখে রাষ্ট্র পরিচালনার বাধ্যতামূলক রূপরেখা হিসেবে গ্রহণ করা। একই সঙ্গে ভোটারদেরও দায়িত্ব রয়েছে। ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত প্রশ্ন করা, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সক্রিয় রাখা এবং নির্বাচনের পরও রাজনৈতিক দলকে জবাবদিহির মধ্যে রাখা।

সবশেষে বলা যায়, বিএনপির এ ইশতেহার সম্ভাবনার বার্তা দেয়; কিন্তু সফলতার শর্ত হলো বাস্তবায়ন। জনগণের প্রত্যাশা, এবার নির্বাচনের পর যেন প্রতিশ্রুতি বিস্মৃত না হয়। কারণ, একটি দেশ কাগুজে স্বপ্নে চলতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X