ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৩:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘চেনা প্রতিপক্ষ পাওয়াটা ইতিবাচক’

‘চেনা প্রতিপক্ষ পাওয়াটা ইতিবাচক’

ফুটবলের আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কার্যক্রম কেমন হবে—তা নির্ভর করছে অক্টোবরে দুই লেগের প্লে-অফ ম্যাচের ওপর। এ দ্বৈরথ জিতলে বিশ্বকাপ বাছাই খেলবে লাল-সবুজরা, বাড়বে আন্তর্জাতিক ব্যস্ততা। হারলে আন্তর্জাতিক সূচি ছোট হয়ে আসবে; দর্শক হয়ে দেখতে হবে অন্যদের খেলা! মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ মালদ্বীপ। গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফিফা সদর দপ্তরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়। মূল বাছাইয়ে যাওয়ার যোগ্যতা নির্ধারণী লড়াইয়ে হাভিয়ের কাবরেরার দল মালদ্বীপের বিপক্ষে ১২ অক্টোবর প্রথম লেগ খেলবে। ফিরতি লেগ ১৭ অক্টোবর। বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যাওয়ার পথে গ্রুপ পর্বে দ্বীপ দেশটিকে হরিয়েছে বাংলাদেশ। এক গোল হজম করা লাল-সবুজরা তিন গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে সেই মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন বাংলাদেশ দলের কোচ হাসান আল-মামুন। ‘মধ্যপ্রাচ্যের কোন দেশ বা কোন অচেনা প্রতিপক্ষ পেলে কাজটা কঠিন হতো। মালদ্বীপ আমাদের চেনা প্রতিপক্ষ। বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে আমরা দেশটিকে হারিয়েছি। অমি মনে করি, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক’—কালবেলাকে বলছিলেন হাসান আল-মামুন। দীর্ঘদিন জাতীয় দলে খেলা সাবেক এ ফুলব্যাক যোগ করেন, ‘দুই লেগের লড়াই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য দলের সবাই সিরিয়াস। আমরা অচিরেই প্রস্তুতি শুরু করব। আশা করছি, প্লে-অফ বাধা পেরিয়ে পরের ধাপে যেতে পারব।’ অন্যান্য প্লে-অফ লড়াইয়ে মুখোমুখি হবে আফগানিস্তান-মঙ্গোলিয়া, সিঙ্গাপুর-গুয়াম, ইয়েমেন-শ্রীলঙ্কা, মিয়ানমার-ম্যাকাও, কম্বোডিয়া-পাকিস্তান, চায়নিজ তাইপে-তিমুর লেস্তে, ইন্দোনেশিয়া-ব্রুনাই, হংকং-ভুটান ও নেপাল-লাওস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X