কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণের দামে নতুন রেকর্ড, বিক্রি হচ্ছে কততে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৭০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সময়ে রুপার দামও নতুন সর্বোচ্চ স্তরের কাছাকাছি অবস্থান করছে। খবর রয়টার্সের।

স্পট বাজারে স্বর্ণের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২৭ দশমিক ৯৯ ডলারে পৌঁছায়। লেনদেনের একপর্যায়ে এটি সর্বকালের সর্বোচ্চ ৪,৭৩১ দশমিক ৩৪ ডলারেও ওঠে। গ্রিনিচ মান সময় সকাল ৯টা ১০ মিনিটে এই দর দেখা যায়।

একই দিনে রুপার দামও ঊর্ধ্বমুখী ছিল। স্পট বাজারে রুপার দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৯৫ দশমিক ৩৪ ডলারে। এর আগে লেনদেন চলাকালে রুপা নতুন রেকর্ড গড়ে ৯৫ দশমিক ৪৮৮ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ফেব্রুয়ারিতে সরবরাহযোগ্য স্বর্ণের ফিউচার মূল্য আরও জোরালোভাবে বেড়েছে। ইউএস গোল্ড ফিউচার ৩ শতাংশ উল্লম্ফন করে প্রতি আউন্স ৪,৭৩৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও তীব্র হচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে দামের এই ঊর্ধ্বগতিতে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X