বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিছি: জোভান

ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল I ছবি: সংগৃহীত
ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল I ছবি: সংগৃহীত

রাস্তায় দাঁড়িয়ে জোভানকে ‘খাইয়া ফেলার’ হুমকি দিয়েছিলেন যে ‘পাগলি’, শেষমেশ তাকেই উদ্ধার করে ভাত খাওয়ালেন অভিনেতা! কথা হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে নিয়ে। দিন কয়েক আগেই কেয়া পায়েলের উষ্কখুষ্ক চুল ও মলিন পোশাকের ‘পাগল’ লুক নেটদুনিয়ায় ঝড় তুলেছিল। এবার সেই ঘটনার সিক্যুয়েল হিসেবে সোমবার ফেসবুকে দুটি ছবি প্রকাশ করলেন জোভান, যা দেখে ভক্তদের মাঝে হাসির রোল পড়ে গেছে।

ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে সেই পাগল বেশেই মনোযোগ দিয়ে ভাত খাচ্ছেন কেয়া পায়েল। ছবির ক্যাপশনে জোভান লিখেছেন, ‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিছি।’ অভিনেতার এমন রসবোধে ভক্তরাও মেতেছেন খুনসুটিতে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আহারে কিউট পাগলি।’ আরেক ভক্ত নাটকের ভবিষ্যৎবাণী করে লিখেছেন, ‘পরে দেখবেন পাগলিটাকে ভালো করে জোভান বিয়ে করছে।’ কেউবা জোভানকে সতর্ক করে লিখেছেন, ‘আমি অপেক্ষায় আছি, এই পাগলির প্রেমে কখন জানি আপনি হাবুডুবু খান।’

ভক্তদের মন্তব্যে উঠে এসেছে বাঙালির চিরায়ত স্বভাবের কথাও। এক নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘বাঙালি কিন্তু খাইতে দিলে শুইতে চায়।’ আবার কেউ কেউ জোভানের এই ‘সেবা’ দেখে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘আরে এএএএ মানবতা দেখি এখনো বেঁচে আছে! নাটকের বাইরে এদের নাটক দেখতে আরও বেশি ভাল্লাগে, খুব এনজয় করি।’ তবে খাবারের মেন্যু নিয়েও কৌতূহল ছিল অনেকের, এক ভক্ত জানতে চেয়েছেন, ‘কী দিয়ে খাইতে দিয়েছেন সেইটা বলেন?’

এর আগে জোভান একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে কেয়া পায়েলকে মানসিক ভারসাম্যহীন নারীর বেশে দেখা গিয়েছিল। সেই ভিডিওতে কেয়া জোভানকে তেড়ে গিয়ে বলেছিলেন, ‘এককেরে খাইয়ালামু কিন্তু!’ মূলত একটি নাটকের শুটিংয়ের দৃশ্য ছিল সেটি। নাটকের নাম এখনো প্রকাশ না পেলেও, জোভান ও কেয়া পায়েলের এই অফ-স্ক্রিন খুনসুটি দর্শকদের আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ভক্তরা এখন পর্দায় এই ‘পাগলি’ ও তার উদ্ধারকারীর রসায়ন দেখার অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X