কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘুম ভাঙতেই তরুণী দেখলেন বুকের ওপর অজগর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে এক তরুণীর। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান নিজের বুকের ওপর ২ দশমিক ৫ মিটার লম্বা একটি জ্যান্ত পাইথন কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কারো কোনো ক্ষতি না হলেও র‌্যাচেল ব্লু নামের ওই তরুণী আতঙ্কিত হয়ে পড়েন। বিবিসিকে র‌্যাচেল জানান, ঘুমের ঘোরে তিনি বুকের ওপর ভারী কিছু অনুভব করছিলেন। আধো ঘুমে তিনি ভাবেন তার পোষা কুকুরটি হয়ত শুয়ে আছে। কিন্তু কুকুরকে আদর করতে গিয়ে তিনি যখন মসৃণ ও পিচ্ছিল কিছু অনুভব করেন, তখনই তার সন্দেহ হয়।

র‌্যাচেল দ্রুত নিজেকে চাদরের নিচে গুটিয়ে নেন। এরপর ল্যাম্প জ্বালাতেই তার চোখ কপালে ওঠে। র‌্যাচেল আরও জানান, তার প্রথম চিন্তা ছিল ঘরের ভেতর থাকা ডালমেশিয়ান জাতের কুকুরগুলোকে নিয়ে। কুকুরগুলো যদি সাপের অস্তিত্ব টের পেত, তবে ঘরে রক্তাক্ত কাণ্ড ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কুকুরগুলোকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পর র‌্যাচেল খুব সাবধানে বিছানা থেকে নিচে নেমে আসেন এবং পাইথনটিকে ধরে জানালা দিয়ে বাইরে বের করে দেন।

সাধারণত মানুষ এই অবস্থায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেও র‌্যাচেল বেশ শান্ত ছিলেন। তিনি জানান, সাপের উপদ্রব আছে এমন এলাকাতেই তিনি বড় হয়েছেন। তিনি বিশ্বাস করেন, মানুষ শান্ত থাকলে সাপও শান্ত থাকে। তবে তার পরিবারের সদস্যরা স্তম্ভিত হয়ে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X