স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন গন্তব্যে কেন-দেম্বেলে অভিষেক রাঙালেন ফিরমিনো

নতুন গন্তব্যে কেন-দেম্বেলে অভিষেক রাঙালেন ফিরমিনো

চার বছরের চুক্তিতে টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লেখালেন হ্যারি কেন। পাঁচ বছরের বার্সেলোনা অধ্যায় শেষ করে পিএসজিতে আসা ওসমান দেম্বেলে ঘরে ফেরায় শুভেচ্ছা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সৌদি প্রো-লিগে হ্যাটট্রিকে অভিষেক রাঙালেন রবার্তো ফিরমিনো।

১০ কোটি ইউরোর বেশি খরচ করে টটেনহাম থেকে হ্যারি কেনকে কিনেছে বায়ার্ন মিউনিখ। ক্লাব ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হলেন ইংলিশ অধিনায়ক। সবকিছু দুদিন আগেই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। সে ঘোষণার পর এখন ইংলিশ ফরোয়ার্ডের মাঠে নামার প্রতীক্ষা। চুক্তির পর জার্মান সুপার কাপের ম্যাচে মাঠে নামতে মরিয়া ছিলেন হ্যারি কেন। সেটি হয়ে থাকলে গত রাতেই লাইপজিগের বিপক্ষে অভিষেক হয়ে গেছে ইংল্যান্ডের হয়ে ৮৪ ম্যাচে ৫৪ গোল করা এ স্ট্রাইকারের।

পাঁচ কোটি ইউরোর কিছু বেশি খরচ করে বার্সা থেকে দেম্বেলেকে কিনেছে পিএসজি। ২০১৭ সালে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা এ উইঙ্গার এতদিন ছিলেন এমবাপ্পের জাতীয় দল সতীর্থ। এবার ক্লাব ফুটবলে দেম্বেলেকে পাশে পাচ্ছেন। ২৬ বছর বয়সী তারকাকে পিএসজিতে আগমনে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ঘরে স্বাগতম ভাই। তোমাকে এখানে দেখতে পেরে ভালো লাগছে। অভিযান শুরু হতে যাচ্ছে।’ লিভারপুল ছেড়ে সৌদিতে পাড়ি জমানোর পর অভিষেকেই হ্যাটট্রিক কীর্তি গড়লেন রবার্তো ফিরমিনো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দারুণ নৈপুণ্যে সৌদি প্রো-লিগে আল হামেদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আল-আহলি। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে কিক-অফের পর ১০ মিনিটেই জোড়া গোল করেন ফিরমিনো, ৬ মিনিটে স্কোরিং চার্ট খোলেন এ ব্রাজিলিয়ান। ৭২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

১০

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

১২

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

১৪

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১৬

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৭

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

১৮

কমলো ফার্নেস অয়েলের দাম

১৯

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

২০
X