ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথম রাউন্ডে প্রথম ইমরানুর

প্রথম রাউন্ডে প্রথম ইমরানুর

হাঙ্গেরির বুদাপেস্টে ২৩তম বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক রাউন্ডে নিজের হিটে প্রথম হয়েছেন এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান। টাইমিং হয়েছে ১০.৫০ সেকেন্ড। দ্বিতীয় হওয়া মোজাম্বিকের অ্যাথলেট অনিসিও পারেইরার টাইমিং ১০.৮৯। বাংলাদেশের ইমরানুরের সঙ্গে অনিসিও উঠেছেন হিটে। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪৩ মিনিটে হিটে নামার কথা ছিল ইমরানুরের। জাতীয় অ্যাথলেটিকসে ইমরানুর গত বছর ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন। ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেই রেকর্ড ভেঙে ১০.২৫ সেকেন্ড টাইমিং করেন ইমরানুর। গতকাল বেশি সময় নেওয়ার কারণ হিসেবে বুদাপেস্ট থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ইমরানুর যখন দেখেছে হিটে সে প্রথম হচ্ছেই, তখন দৌড়ের গতি শেষ দিকে কমিয়ে দিয়েছে। ফলে টাইমিং বেশি হয়েছে। তবে টাইমিং যেমনই হোক, বিশ্ব অ্যাথলেটিকসে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের প্রথম হওয়া বিরাট ব্যাপার। এটি একটি ইতিহাস।’ মঙ্গলবার ইংল্যান্ডের লন্ডন থেকে হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছান। ফ্লাইট জটিলতায় দেরিতে পৌঁছান ইমরানুর। সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের কারণে ইনজুরির ঝুঁকি এড়াতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ইমরানকে একটি ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। দৌড়ের আগে ইমরানুর রহমান বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার দৌড় ভালোভাবে শেষ করতে সক্ষম হই।’ ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওরিকনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ইমরানুর দ্বিতীয় ধাপে পৌঁছে যান। সে বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১০

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১১

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

১২

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

১৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১৪

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১৭

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৮

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১৯

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

২০
X