বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনার শিকার অক্ষয়ের নিরাপত্তা গাড়িবহর

অক্ষয় কুমার I ছবি: সংগৃহীত
অক্ষয় কুমার I ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের ব্যস্ত জুহু এলাকায় ঘটে গেছে এক ভয়ংকর ঘটনা। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়িবহর শিকার হয়েছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার। দ্রুতগতির একটি অটোরিকশার আচমকা ধাক্কায় কনভয়ের নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, মুহূর্তের মধ্যেই সেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা—তারকার নিরাপত্তা নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না মুম্বাই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে জুহুর কাছে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাদের কনভয়ের সামনের একটি বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়; ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় তারকা দম্পতি পেছনের গাড়িতে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অটোচালক এবং সেই গাড়িতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি জব্দ করেছে। অক্ষয় ও টুইঙ্কেলকে পরে নিরাপদেই বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পুলিশের ধারণা, অটোটি অতিরিক্ত গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাইয়ের রাস্তায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল, তবে এবার খোদ বড় তারকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় ট্রাফিক পুলিশ বিষয়টি নিয়ে বাড়তি নজরদারি শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X