বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রূপে জয়া

জয়া আহসান I ছবি: সংগৃহীত
জয়া আহসান I ছবি: সংগৃহীত

আলো-ছায়ার খেলায় আবারও অনন্য এক অধ্যায় লিখলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়-প্রতিভা আর মায়াবী সৌন্দর্যের মেলবন্ধনে যিনি প্রতিবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন, প্রতিটি লুকেই জয়ার উপস্থিতি মানেই আলাদা এক আভিজাত্য, আলাদা এক গল্প। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে তার সাম্প্রতিক রূপ প্রকাশ্যে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে আলোড়ন, মুগ্ধতার ঢেউ ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়।

প্রকাশিত সেই ছবিগুলোতে দেখা যায়, একেবারে ভিন্ন এক লুকে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে ওঠেন জয়া। সঙ্গে তার পরনের ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি জয়ার আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলেছে। সাধারণত জয়ার এমন লুক নিয়েই আলোচনা।

পুরাতন কোনো বাড়ি বা স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দেন জয়া। আর তা প্রকাশ হতেই নানা মন্তব্যের জোয়ারে ভাসিয়েছেন তার ভক্তরা। তাদের মতে, সময় পাল্টালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো এক রয়ে গেছে। তবে কেউ কেউ উল্লেখ করেছেন- এই ছবিতে বয়সের ছাপও খানিকতা স্পষ্ট হচ্ছে জয়ার।

এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের। জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দুই বাংলাতের দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X